ভোটের খবর
৪৩ লক্ষ মৃত ভোটার শনাক্ত: আধার তথ্যে কমিশনের নতুন রিপোর্ট
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে মৃত ভোটারের (dead voters) সংখ্যা নির্ধারণে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আধার (Aadhaar) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক (meeting) করে কমিশন রাজ্যে অন্তত ৪৩ লক্ষ মৃত ভোটারের হিসেব পেয়েছে। এ বিষয়ে জেলাশাসকদের (District Collectors) নির্দেশ দেওয়া হয়েছে, সব সামাজিক প্রকল্প (social schemes) খতিয়ে দেখার জন্য।
কমিশনের তথ্য অনুযায়ী, এনুমারেশন (enumeration) ফর্ম বিলির কাজ এখন শেষের পথে। ফর্ম ভেরিফিকেশন (form verification) শেষে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়াই মূল কাজ। কমিশন জানিয়েছে, বিধবা ভাতা বা অন্যান্য সমব্যথী প্রকল্পে (welfare schemes) কারা নাম তুলেছেন, সেটাও খতিয়ে দেখতে হবে।
আধার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ লক্ষ মৃত ভোটার রয়েছেন। এই সংখ্যা ব্যাঙ্কের KYC আপডেট (KYC update) তথ্য থেকে পাওয়া সম্ভব হয়েছে। এছাড়া ১৩ লক্ষ লোকের নামও মিলেছে যাদের আধার কার্ড ছিল না এবং তারা মৃত। সমস্ত রাজ্যের জন্য আধার কর্তৃপক্ষকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, তপন, রাণাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ ও উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়্গপুর সদর, দুবরাজপুর, সিউড়ি, আলিপুরদুয়ার, কুলটি, কসবা এই সব এলাকায় ৭৫ শতাংশের কম ফর্ম বিলি হয়েছে। বুধবার রাজ্যে ৬ কোটি ৮৭ লক্ষ এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে।


