‘পাগলা খাবি কী ঝাঁঝেই মরে যাবি’! মোদির সিঙ্গুর সভার পাল্টা আক্রমণ অভিষেকের
Connect with us

ভাইরাল খবর

‘পাগলা খাবি কী ঝাঁঝেই মরে যাবি’! মোদির সিঙ্গুর সভার পাল্টা আক্রমণ অভিষেকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সিঙ্গুরে (Singur) দাঁড়িয়ে শিল্প ও টাটা (Tata) প্রসঙ্গ তুলে ‘পরিবর্তন’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর ঠিক সেই সময়েই নদিয়ার (Nadia) চাপড়া (Chapra) থেকে পাল্টা আক্রমণে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভরা জনসভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, যারা তৃণমূলকে আক্রমণ করছে, তারা একবার বাংলার মাটিতে এসে বাস্তবটা দেখে যাক।

এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন অভিষেক। অমিত শাহ (Amit Shah) ও মোদিকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করে বলেন, অমর্ত্য সেন (Amartya Sen), দেব (Dev)-এর মতো ব্যক্তিত্বদের নোটিস পাঠানো হচ্ছে। তাঁর দাবি, সারা দেশে এসআইআর হলেও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে একমাত্র তৃণমূলই এর বিরোধিতা করছে।

বিজেপির ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী করেন অভিষেক। বলেন, মানুষের সমর্থন না থাকায় আগামী দিনে রাজ্যে বিজেপি ৫০ আসনের নিচে নেমে যাবে। পাশাপাশি আবাস যোজনা (Housing Scheme) নিয়ে বড় ঘোষণা করেন তিনি। জানান, আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষকে ঘর দেওয়ার ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার, টাকা সরাসরি যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account)।

Advertisement
ads

হিন্দুত্ব প্রসঙ্গে অভিষেকের স্পষ্ট বক্তব্য—তৃণমূল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আদর্শে বিশ্বাসী, ভাঙচুরের রাজনীতিতে নয়।

Continue Reading
Advertisement