ভাইরাল খবর
শাহের রোড শোয়ে ভাঙা বিদ্যাসাগর! সেই প্রতিকৃতি মোদিকে উপহার বঙ্গবিজেপির
ডিজিটাল ডেস্কঃ বাংলায় ভোটের (election) আবহে ফের ফিরে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের (Amit Shah) রোড শোতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সাত বছর পর সেই বিদ্যাসাগরেরই প্রতিকৃতি (portrait) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র হাতে তুলে দিল বঙ্গ বিজেপি (Bengal BJP)।
রবিবার হুগলির (Hooghly) সিঙ্গুরে (Singur) একটি প্রশাসনিক (administrative) ও একটি রাজনৈতিক (political) সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সভার মঞ্চে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মোদিকে বিদ্যাসাগরের প্রতিকৃতি উপহার দেন। বিজেপিকে ‘বাংলাবিরোধী’ তকমা দেওয়ার তৃণমূলের (TMC) অভিযোগ মোকাবিলায় মোদি বরাবরই বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন।
২০১৯ সালে বিদ্যাসাগর কলেজে (Vidyasagar College) মূর্তি ভাঙার ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি করেছিল। সেই ঘটনার পর থেকেই বিজেপির বিরুদ্ধে ‘বাংলার সংস্কৃতি ধ্বংসের’ অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার করেছে তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই বিতর্কই আবার নতুন করে সামনে এল।


