ধ্রুপদী মর্যাদায় বাংলা ভাষা, বিজেপির আমলের সাফল্য তুলে ধরলেন মোদি
Connect with us

ভাইরাল খবর

ধ্রুপদী মর্যাদায় বাংলা ভাষা, বিজেপির আমলের সাফল্য তুলে ধরলেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচন (Assembly Election) যত এগোচ্ছে, ততই বাংলার রাজনীতিতে গতি বাড়ছে। সেই আবহেই পালাবদলের প্রতীক সিঙ্গুরে (Singur) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকেই তিনি পরিবর্তনের ডাক দেওয়ার পাশাপাশি ‘বাঙালি অস্মিতা’ (Bengali Pride)-তে শান দিলেন। এসআইআর (SIR) আবহে অনুপ্রবেশ (infiltration) ইস্যুতে সরাসরি তৃণমূল (TMC) সরকারের উপর দায় চাপান মোদি।

বিজেপির বিরুদ্ধে বারবার বাংলাকে বঞ্চনার অভিযোগ ওঠে। ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার (harassment) প্রসঙ্গেও উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে মোদি দাবি করেন, বিজেপির মতো করে বাংলাকে কেউ সম্মান দেয়নি। তাঁর বক্তব্য, “বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার (Classical Language) স্বীকৃতি আমাদের সরকারই দিয়েছে। বিজেপি সরকার গঠনের পরই তা সম্ভব হয়েছে। এর ফলে ভাষা গবেষণায় নতুন দিশা খুলবে। আমাদের উদ্যোগেই দুর্গাপুজো (Durga Puja) ইউনেসকো (UNESCO) কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।”

একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে মোদি তৃণমূলকে কাঠগড়ায় তুলে বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা (border security) নিয়ে রাজ্য সরকার উদাসীন। অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি (fake documents) বানিয়ে সাহায্যের অভিযোগও তোলেন তিনি। তবে মতুয়াদের (Matua community) নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেন মোদি, প্রয়োজনে সিএএ (CAA) কার্যকর করার কথাও বলেন।

Continue Reading
Advertisement