সিধুর ভবিষ্যৎ রাজনৈতিক পথ কোন দিকে? স্ত্রী–র মন্তব্যে কংগ্রেসে অস্বস্তি, জল্পনা চরমে
Connect with us

রাজনীতি

সিধুর ভবিষ্যৎ রাজনৈতিক পথ কোন দিকে? স্ত্রী–র মন্তব্যে কংগ্রেসে অস্বস্তি, জল্পনা চরমে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমে বিজেপির (BJP) হাত ধরে রাজনীতিতে প্রবেশ, তারপর কংগ্রেসে (Congress) যোগ— কিন্তু দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই তিনি কার্যত সক্রিয় নন। এবার জোরালো জল্পনা উঠছে, সিধু হয়তো আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছাড়তে পারেন।

এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু (Navjot Kaur Sidhu)। তাঁর অভিযোগ, পঞ্জাব কংগ্রেসে অসন্তোষ এবং দলাদলি এমন জায়গায় পৌঁছেছে যে অন্তত পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী (Chief Minister) হতে চাইছেন এবং তাঁরা নিজের দলের বিরুদ্ধেই কাজ করছেন। তাঁর কথায়, “কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সিধুর আবেগ (Emotion) জড়ানো, কিন্তু এমন দলাদলির মধ্যে সিধুকে কোনও ভূমিকা দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যদি কোনও দল সিধুকে সুযোগ দেয়, তিনি পঞ্জাবকে নতুন করে গড়ে তুলতে পারেন (Rebuild Punjab)। কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করলে তিনি ফিরবেন, না হলে নিজের জীবন নিয়েই সুখী।”

Advertisement
ads

এর মাঝেই বনগাঙা উঠে এসেছে আরেকটি বড় তথ্য— চণ্ডীগড়ে পঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া (Governor)–র সঙ্গে সাক্ষাৎ করেছেন সিধুর স্ত্রী। সেখানে তিনি অভিযোগ করেছেন, শিবালিক রেঞ্জের (Shivalik Range) বিপুল পরিমাণ সরকারি জমি কিছু ভিভিআইপি বেআইনিভাবে দখল করে রয়েছে এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নাকি এই দখলদারিকে বৈধতা দিতে চলেছেন। তাঁর দাবি— “জমিটি সরকারের, এটা বৈধ করা যাবে না।”

এছাড়া তিনি চান, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের (Railway Station) নামকরণ গুরু তেগ বাহাদুরজির নামে হোক বলেও রাজ্যপালকে জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা (Law & Order) ভেঙে পড়েছে বলেও তোপ দেগেছেন।

এই সমস্ত মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— সিধু কি সত্যিই কংগ্রেস ছাড়ছেন? সময়ই দেবে উত্তর।

Advertisement
ads