বাড়িতে পজিটিভ এনার্জি আনতে কী করবেন? বাস্তুশাস্ত্রের কয়েকটি সহজ পরামর্শ
Connect with us

বাস্তুশাস্ত্র

বাড়িতে পজিটিভ এনার্জি আনতে কী করবেন? বাস্তুশাস্ত্রের কয়েকটি সহজ পরামর্শ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হঠাৎ বাড়ির পরিবেশ (Environment) বদলে গিয়েছে? অকারণে অশান্তি, কাজে বাধা কিংবা পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ (Mental Stress) বাড়ছে? বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) মতে, এর অন্যতম কারণ হতে পারে ঘরে নেতিবাচক শক্তির (Negative Energy) প্রভাব। যদিও এই ধারণাগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বাস্তু মতে কিছু লক্ষণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করা যায়।

বাস্তুশাস্ত্রে বলা হয়, একটি কাচের গ্লাসে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য গঙ্গাজল এবং কয়েকটি গোলাপের পাপড়ি দিতে পারেন। এরপর সেটি বাড়ির কোনও নির্জন জায়গায় ২৪ ঘণ্টা রেখে দিতে বলা হয়। পরদিন জলের রং বদলেছে কি না, তা লক্ষ্য করার কথা বলা হয়েছে। বাস্তুবিশ্বাস অনুযায়ী, রং পরিবর্তন হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

এই নেতিবাচকতা কমাতে প্রথমেই বাড়ির প্রধান দরজা (Main Door) পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ, বাস্তু মতে, দরজা দিয়েই বাড়িতে শক্তির প্রবেশ ঘটে। দরজার সামনে ময়লা জমিয়ে রাখা উচিত নয়।

ঘর মোছার জলে সামান্য সৈন্ধব লবণ (Rock Salt) মেশানোর পরামর্শও রয়েছে। বাস্তুবিশ্বাস অনুযায়ী, এতে নেতিবাচকতা কমতে পারে। পাশাপাশি লেবুর রস দিয়ে দরজার হাতল ও জানালা পরিষ্কার করলে ঘরের পরিবেশ সতেজ থাকে বলে মনে করা হয়।

Advertisement
ads ads

রান্নাঘরে প্রায় দেড় কেজি নুন লাল কাপড়ে বেঁধে এমন জায়গায় রাখার কথাও বলা হয়েছে, যেখানে সাধারণত বাইরের মানুষের নজর পড়ে না।

এছাড়া তুলসী, মানি প্ল্যান্ট (Money Plant) ও ব্যাম্বু ট্রি (Bamboo Tree)-এর মতো গাছ ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এগুলি ইতিবাচক শক্তি (Positive Energy) বৃদ্ধিতে সহায়ক বলে বিশ্বাস করা হয় এবং ঘরের পরিবেশও সুন্দর রাখে।

Continue Reading
Advertisement ads