ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কড়া হুঁশিয়ারির মুখে সুর বদল করল ভেনেজুয়েলা (Venezuela)। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) গ্রেপ্তার হওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট (interim president) হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমে আমেরিকার বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হয়েছিলেন ডেলসি রড্রিগেজ (Delcy Rodriguez)। কিন্তু ট্রাম্পের ‘মাদুরোর থেকেও খারাপ হাল’ করার হুমকিতে (threat) শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে সহযোগিতার (cooperation) আহ্বান জানালেন তিনি।
মার্কিন হামলা (US strike) ও মাদুরোর গ্রেপ্তারির পর ডেলসি বলেছিলেন, ভেনেজুয়েলা কোনও সাম্রাজ্যের (empire) উপনিবেশ হবে না। মাদুরোর মুক্তির দাবি তুলে তাঁর গ্রেপ্তারির নিন্দাও করেছিলেন। পাল্টা ট্রাম্প স্পষ্ট করে দেন—মার্কিন স্বার্থের (US interest) বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে রড্রিগেজকে বড় মূল্য দিতে হবে। এমনকি ভেনেজুয়েলায় ফের সামরিক অভিযান (military action) চালানোর ইঙ্গিতও দেন তিনি।
এই হুঁশিয়ারির পরই সুর নরম করে সোশাল মিডিয়ায় (social media) বার্তা দেন ডেলসি। সেখানে তিনি লেখেন, আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ (balanced) ও শ্রদ্ধাশীল (respectful) সম্পর্ক গড়ে তোলাই তাঁদের অগ্রাধিকার। পারস্পরিক উন্নয়ন (mutual development) ও সহযোগিতার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
Advertisement
উল্লেখ্য, শুরুতে ট্রাম্প ডেলসিকে নিয়ে ইতিবাচক বার্তা দিলেও, মাদুরোর জীবিত থাকার প্রমাণ চাওয়া ও তাঁর মুক্তির দাবিতে অনড় ছিলেন ডেলসি। রাজনৈতিক পর্যবেক্ষকদের (political observers) মতে, ট্রাম্পের কড়া অবস্থানের জেরেই দ্রুত কৌশল বদলাতে বাধ্য হলেন তিনি।