উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত, পাশের হার ৯৩.৭২%, প্রথম দশে ৬৯ জন
Connect with us

রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত, পাশের হার ৯৩.৭২%, প্রথম দশে ৬৯ জন

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারে রাজ্যে রেকর্ড সাফল্য — পাশের হার ৯৩.৭২%, দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে, প্রথম দশে ৬৯ জন।

Dipa Chakraborty

Published

on

২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার, ৩১ অক্টোবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত এই ফলাফলে রাজ্যজুড়ে পাশের হার (Pass Percentage) দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালে এই হার ছিল ৯০.৭৯ শতাংশ। ২০১১ সালের পর এটাই সর্বোচ্চ সাফল্যের রেকর্ড।

ছেলেদের মধ্যে পাশের হার ৯৩.৮১%, আর মেয়েদের মধ্যে ৯৩.৬৫%। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন—

WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION

Vidyasagar Bhavan, 9/2, Block-DJ, Sector-II, Salt Lake, Kolkata-700091

Statement of Marks – Semester III, Higher Secondary Examination 2026
Coming Soon

জেলার সাফল্যঃ

এই বছর সর্বাধিক পাশের হার দেখা গেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায়। দ্বিতীয় স্থানে নদিয়া (Nadia) এবং তৃতীয় স্থানে হাওড়া (Howrah)। কলকাতার (Kolkata) স্থান বারো নম্বরে।


বিভাগভিত্তিক সাফল্যঃ

তিনটি বিভাগ — সায়েন্স (Science), আর্টস (Arts)কমার্স (Commerce) — এর মধ্যে সায়েন্স বিভাগে সর্বোচ্চ সাফল্য দেখা গেছে।

Advertisement
ads
  • সায়েন্স: ৯৮.৮০%

  • কমার্স: ৯৪.১৯%

  • আর্টস: ৯২.৫৪%


মেধাতালিকা (Merit List):

মেধাতালিকায় এ বছর প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৯ জন পরীক্ষার্থী — যার মধ্যে ৬৮ জন সায়েন্স বিভাগ থেকে এবং ১ জন কমার্স বিভাগ থেকে। ৬৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী রয়েছেন এই তালিকায়।


নতুন সেমেস্টার পদ্ধতি (Semester System):

এই বছরই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি (Semester System) চালু করা হয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছে ওএমআর শিটে (OMR Sheet)
তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের ফলাফল মিলিয়ে চূড়ান্ত Higher Secondary Final Result 2025 তৈরি হবে।


পরীক্ষার পরিসংখ্যানঃ

পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর এবং শেষ হয় ২২ সেপ্টেম্বর ২০২৫
মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন, যার মধ্যে ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২ জন পরীক্ষায় অংশ নেন।
পর্ষদের দাবি, নতুন সেমেস্টার পদ্ধতির কারণে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement