আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল, এক ক্লিকেই জেনে নিন ফলাফল
Connect with us

রাজ্যের খবর

আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল, এক ক্লিকেই জেনে নিন ফলাফল

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আজ প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষার ফল। দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক, ২টো থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট

Dipa Chakraborty

Published

on

কলকাতা: বদলে গিয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ধরন। বার্ষিক পরীক্ষার পরিবর্তে এখন থেকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি (Semester System)। দেশের মধ্যে প্রথমবার উচ্চমাধ্যমিক স্তরে এমন পরীক্ষাপদ্ধতি চালু করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE)।

সংসদের সভাপতি আগেই জানিয়েছিলেন, এই নতুন ব্যবস্থা অনুযায়ী পরীক্ষার্থীদের পড়াশোনা ও মূল্যায়ন আরও ধারাবাহিকভাবে করা যাবে। চলতি বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমিস্টারের (Third Semester) পরীক্ষা, যা চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সমস্ত পরীক্ষা নেওয়া হয়েছিল ওএমআর (OMR) শিটে।

অবশেষে, মাত্র এক মাস ৯ দিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে পরীক্ষার ফলাফল। আজ দুপুর ১২টায় সংসদের তরফে সাংবাদিক বৈঠক (Press Conference) করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল (Result Online)।

পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে (Official Website) গিয়ে রোল নম্বর (Roll Number) ও রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) প্রদান করলেই জানতে পারবেন তাঁদের ফল। এছাড়াও আর সি টিভি সংবাদের ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল। নিচে দেওয়া লিঙ্কে এক ক্লিকেই জানা যাবে নম্বরপত্র।

Advertisement
ads

WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION

Vidyasagar Bhavan, 9/2, Block-DJ, Sector-II, Salt Lake, Kolkata-700091

Statement of Marks – Semester III, Higher Secondary Examination 2026
Coming Soon
Continue Reading
Advertisement