ভাইরাল খবর
মিছিলে হাঁটা শেষে মঞ্চে পুশ-আপ— ভাইরাল তৃণমূল নেতার ভিডিও
ডিজিটাল ডেস্কঃ রাজনীতি ও ব্যস্ত সময়সূচির মাঝেও নিজের ফিটনেসে (Fitness) অবিচল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে পরপর দুটি জিম লুক (Gym Look) প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় প্রকাশ্যে এল তাঁর পরপর ৩০টি পুশ-আপ (Push-Up) দেওয়ার ভিডিও— যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
মঙ্গলবার দুপুরে ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় চার কিলোমিটার মিছিল (Rally) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থেকে। মিছিল শেষে তিনি সরাসরি যোগ দেন বালিগঞ্জে উদ্যোক্তাদের সংগঠন Entrepreneurs’ Organisation (EO)-এর এক কনক্লেভে (Conclave)। সেখানেই বক্তৃতা শেষ করে মঞ্চে উঠে সকলকে অবাক করে পরপর ৩০টি পুশ-আপ দেন অভিষেক। উপস্থিত উদ্যোক্তা ও অতিথিদের করতালিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
অভিষেকের ফিটনেসে মুগ্ধ অনুরাগীদের প্রশ্ন— “তিনি ক্লান্ত হন না?” তাঁর হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যানেলে একটি উক্তি আগেই ভাইরাল হয়েছিল— নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) লেখা: “বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত”— সম্ভবত এটাই তাঁর অফুরন্ত এনার্জির (Energy) উৎস।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে (Instagram) নিজের ওয়ার্কআউট (Workout) করা ছবি পোস্ট করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিষেক। এবার পুশ-আপ ভিডিও দেখে আরও একবার প্রশংসায় ভাসছেন তিনি।
কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, “বাংলা (Bengal) আজ অর্থনৈতিক নবজাগরণের (Economic Renaissance) দ্বারপ্রান্তে। শিল্প (Industry) ও সরকার (Government) কোনও প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী (Partner)। একসঙ্গে চলেই গড়ে উঠবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং বিশ্বমানের উন্নয়ন।”


