ভাইরাল খবর
ভাইরাল মহুয়া-পিকের লাভ চ্যাট! অভিযুক্ত গ্রেপ্তারে বাধা বাংলার পুলিশকে
ডিজিটাল ডেস্কঃ নয়ডার (Noida) পুলিশ বাংলার (West Bengal) পুলিশকে বাধা দিয়েছে ভাইরাল মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রশান্ত কিশোর (Prashant Kishor)-এর ‘ভুয়ো লাভ চ্যাট’ (fake chat) অভিযুক্তকে গ্রেপ্তার (arrest) করতে গিয়ে। কৃষ্ণনগর (Krishnanagar) কোতোয়ালি থানার চার সদস্যের বিশেষ দল আদালতের (court) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নয়ডায় পৌঁছালে স্থানীয় পুলিশ অসহযোগিতা দেখায়।
ঘটনার সূত্রপাত হয় নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)( দাবি করা হচ্ছে তিনি বিজেপির মিডিয়া সেলের কর্মী) নিজের ‘এক্স’ হ্যান্ডেলে মহুয়া-মৈত্র ও প্রশান্ত কিশোরের চ্যাটের স্ক্রিনশট পোস্ট করলে। দ্রুত ভাইরাল হওয়া ওই ‘লাভ চ্যাট’ (love chat) সম্পূর্ণ ভুয়ো (fake) এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি বলে ডিজিটাল ফরেনসিক (digital forensic) পরীক্ষায় প্রমাণিত হয়েছে।
তদন্তে পুলিশ অভিযুক্তকে তলব করলেও তিনি হাজিরা দেননি। নয়ডার ‘ফেজ টু’ থানার (Phase Two Police Station) পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করে বারবার বসিয়ে রাখে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক নির্দেশে তাঁরা বাংলার পুলিশের কাজ বাধা দিয়েছে। বর্তমানে বাংলার বিশেষ দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে এবং নয়ডায় অবস্থান করছে।
