Connect with us

ভাইরাল খবর

উর্ফী জাভেদের ঠোঁটে বিপর্যয়! ফিলার্স সরাতে গিয়ে ভয়ানক যন্ত্রণা

Dipa Chakraborty

Published

on

নিত্যনতুন পোশাক এবং সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত নেট দুনিয়ার সেনসেশন উর্ফী জাভেদ ফের একবার চর্চায়। তবে এবার ফ্যাশনের জন্য নয়, উদ্বেগের কেন্দ্রে তাঁর স্বাস্থ্য। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও এবং ছবি শেয়ার করে জানালেন, ঠোঁটের ফিলার্স সরানোর প্রক্রিয়ায় ভয়ানক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন তিনি। ফুলে উঠেছে ঠোঁট, মুখের গড়ন হারিয়ে দিচ্ছে অস্বস্তির ইঙ্গিত।

ছবিতে দেখা গেছে, উর্ফীর ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে, যা দেখে অনুরাগীরা আতঙ্কিত। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে যন্ত্রণায়। ভিডিওতে দেখা যায়, ঠোঁটে ইনজেকশন দেওয়া হচ্ছে — সেটিই ছিল ফিলার্স সরানোর প্রক্রিয়া। এ বিষয়ে উর্ফী লিখেছেন, “এটা কোনও নতুন ফিলার্স নয়, বরং পুরোনো ফিলার্স সরানোর চেষ্টা। অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফিলার্স রিমুভ করাচ্ছি। তবে এ যন্ত্রণা ভয়ানক।”

মাত্র ১৮ বছর বয়স থেকেই ফিলার্স ব্যবহার করছেন উর্ফী। এবার নিজের স্বাভাবিক লিপ লুক ফিরে পেতে চাইছেন। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আবার ফিলার্স করবেন, তবে এবার সূক্ষ্ম ও নিরাপদ পদ্ধতিতে।

এমন সাহসী সিদ্ধান্ত ও নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার জন্য যেমন অনেকে তাঁর প্রশংসা করছেন, তেমনই অনেকে আবার প্রশ্ন তুলছেন এই ধরনের প্রসাধনী প্রক্রিয়ার ঝুঁকি নিয়ে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer