বাহুবলীও পিছু হটল! অসমে জুবিন গর্গের শেষ ছবির সামনে হার মানল বলিউড ও দক্ষিণী সিনেমা
Connect with us

বিনোদন

বাহুবলীও পিছু হটল! অসমে জুবিন গর্গের শেষ ছবির সামনে হার মানল বলিউড ও দক্ষিণী সিনেমা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমের (Assam) সিনেমা হল জুড়ে এখন একটাই নাম—‘রই রই বিনালে’ (Roi Roi Binale)। প্রয়াত সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গর্গের (Zubeen Garg) শেষ সিনেমা মুক্তির দিনেই গড়েছে নজির। ৩১ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই ১.৫ কোটি টাকার (₹1.5 Crore) ব্যবসা করেছে, যা অসমের বক্স অফিসে (Box Office) অভূতপূর্ব।

ভোর চারটে থেকেই দর্শকদের ঢল। প্রায় সব সিনেমা হলই হাউসফুল (Housefull), টিকিট বিক্রি আগেই Sold Out। অনেক হলে দিনে ৭টি পর্যন্ত শো চলছে, তবুও টিকিটের চাহিদা সামাল দিতে হিমশিম প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

মাত্র ৫ কোটি বাজেটের (Budget) সিনেমা ‘রই রই বিনালে’ ইতিমধ্যেই প্রথম দিনেই বাজিমাত করেছে। এমনকি জুবিনের ছবির বিপুল জনপ্রিয়তার ধাক্কায় বলিউডের ‘থামা’ (Thama), ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ (Ek Diwane Ki Diwaniyat) এবং দক্ষিণী হিট ‘বাহুবলী’ (Baahubali)-র শোগুলিও বাতিল করতে হয়েছে অসমে।

Advertisement
ads

ছবিটির শিরোনাম “রই রই বিনালে” অর্থাৎ “অশ্রু এখনও ঝরে”—আর সেই অশ্রুই যেন এখন ছুঁয়ে যাচ্ছে গোটা অসমকে। প্রয়াত জুবিন গর্গ এই ছবিতে এক অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি নিজেই গেয়েছেন ১১টি গান (Songs)

সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা গেছে, রাজ্যের প্রায় সব হলেই ছবিটি হাউসফুল যাচ্ছে। এমন নজির অসমের চলচ্চিত্র ইতিহাসে (Film Industry) বিরল।

জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার ঘোষণা করেছে, এই ছবির রাজ্য জিএসটি (GST) থেকে আসা সমস্ত রাজস্ব শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ (Kalaguru Artist Foundation)-এ দান করা হবে, যা অবহেলিত শিল্পীদের জন্য কাজ করে।

অসমে এখন একটাই সুর—“রই রই বিনালে”—এ যেন জুবিন গর্গের অমর বিদায়গীতি।

Advertisement
ads
Continue Reading
Advertisement