মাঝরাতে ফোনে কথা, পরকীয়া সন্দেহে মায়ের গলা টিপে খুন করল দুই ছেলে
Connect with us

খুন

মাঝরাতে ফোনে কথা, পরকীয়া সন্দেহে মায়ের গলা টিপে খুন করল দুই ছেলে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাটের (Gujarat) কচ্ছ (Kutch) জেলার নক্ষত্রনা তালুকের (Nakhatrana Taluka) নানা কাঁদিয়া (Nana Kandia) গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ফোনে অতিরিক্ত ব্যস্ততার জেরে, পরকীয়ার (Extramarital Affair) সন্দেহ—আর এই সন্দেহই কেড়ে নিল এক মায়ের প্রাণ। অভিযুক্ত, মায়েরই দুই ছেলে। একজনের বয়স মাত্র ১৯, অপরজন নাবালক (Minor)। পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে।

মৃতার বয়স ৪০ বছর। জানা গিয়েছে, পরিবারের সবাই একটি ফার্মে (Farm) কাজ করতেন। সেদিনও ফার্ম থেকে বাড়ি ফিরে আসেন ওই মহিলা। এরপরই শুরু হয় ঘটনার মূল সূত্রপাত।

দুই ছেলে লক্ষ্য করেছিল, তাদের মা সারাক্ষণ ফোনে (Phone) ব্যস্ত থাকতেন। কোনও কাজেই মন দিতেন না। এমনকি রাতের পর রাত ফোনে কথা চলত কারও সঙ্গে। বিষয়টি দুই ছেলের একেবারেই পছন্দ হচ্ছিল না। তারা ধারণা করে নেয়, মা কোনও পরকীয়ার সম্পর্কে (Affair) জড়িয়ে পড়েছেন।

এই সন্দেহ থেকেই ধীরে ধীরে মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। ঘটনার দিনও একটি অচেনা নম্বর (Unknown Number) থেকে ফোন আসে। সব কাজ ফেলে মা আবার সেই ফোনে ব্যস্ত হয়ে পড়েন। তখনই রাগে ক্ষোভে ফেটে পড়ে দুই ছেলে। শুরু হয় ঝগড়া, আর মুহূর্তের উত্তেজনায় তারা মাকে গলা টিপে খুন (Strangulation) করে ফেলে।

Advertisement
ads

খুন করার পর সারারাত ফার্মেই লুকিয়ে থাকে তারা। পরে পুলিশ তদন্তে নেমে এই দুজনকেই গ্রেফতার করে এবং জেরা করতেই তারা তাদের অপরাধ কবুল করে নেয়।

এখন দুই ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা শুধু পরিবার নয়, গোটা গ্রামকেই স্তম্ভিত করে দিয়েছে।
বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের ভিত যখন নড়বড়ে হয়ে যায়, তখন ঘটতে পারে এমন ভয়ঙ্কর পরিণতি।

Advertisement
ads
Continue Reading
Advertisement