রায়গঞ্জ পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা সহ ২জনের
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা সহ ২জনের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৫ জানুয়ারী : মর্মান্তিক পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার রুপাহার এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে চালের গুঁড়ো নিয়ে বাড়ি ফিরছিলেন মীরা বর্মন নামে এক মহিলা। সেই সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি রুপাহারের তুলসীপাড়া এলাকায়। ঘাতক বাইকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে রায়গঞ্জের পানিশালা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম মকবুল মহম্মদ। তাঁর বাড়ি শুকুটোলা এলাকায়। মৃতের প্রতিবেশীরা জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা তোলার জন্য পানিশালায় ব্যাংকে আসছিলেন তিনি। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে রাতে মৃত্যু হয় তাঁর। এঘটনায় চালক সহ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুটি মৃতদেহের ময়না তদন্ত হয় রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে।