পথ দুর্ঘটনার বলি দুই বাইক আরোহী, ঘাতক ডাম্পারে আগুন দিল জনতা
Connect with us

রাজ্যের খবর

পথ দুর্ঘটনার বলি দুই বাইক আরোহী, ঘাতক ডাম্পারে আগুন দিল জনতা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : ডাম্পারের ধাক্কায় দুই মোটর বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার হরিয়াতাড়া এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মোরাম বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর বাইকটিকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই দুই মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। জানা গেছে, সন্ধ্যায় ভবসিন্ধু মাহাতো ও লক্ষ্মীকান্ত মাহাতো নামে দুই যুবক বাজার থেকে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎই তাঁদের মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান দু’জনই আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এর পরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় মোরাম বোঝাই ডাম্পারটিতে। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে ঘাতক ডাম্পারটি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।