ভাইরাল খবর
রাজনৈতিক লড়াই ভুলে সৌজন্যের ছবি! বিজেপির রাহুলের হাত ধরে শুভেচ্ছা জানালেন তৃণমূলের বাবুল
ডিজিটাল ডেস্কঃ অবশেষে কাটল নথির ‘রাহু’ দশা। সমস্ত আইনি ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার (Rajya Sabha) সদস্য হিসেবে শংসাপত্র (Certificate) হাতে পেলেন বিজেপির আদি নেতা রাহুল সিনহা (বিশ্বজিৎ সিনহা)। সোমবার বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। আর সেখানেই দেখা গেল এক বিরল সৌজন্যের (Courtesy) ছবি। বিধানসভার করিডরে রাহুল সিনহার হাত ধরে তাঁকে উষ্ণ অভিনন্দন জানালেন তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, রাহুল সিনহার মনোনয়ন পত্র (Nomination Paper) জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ ছিল, রাহুল সিনহার ফর্মে বিস্তর ভুলত্রুটি রয়েছে এবং তিনি তাঁর পূর্বসূরির ফর্ম ‘টুকতে’ গিয়ে গণ্ডগোল পাকিয়েছেন। এই নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশও জানিয়েছিল শাসকদল। লড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Uncontested) হওয়া নিশ্চিত থাকলেও নথির এই বিভ্রাট নিয়ে খানিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সমস্ত বিচ্যুতি সংশোধন করে পরীক্ষায় পাশ করে যান রাহুল।
আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট হওয়ার কথা ছিল। তবে পাঁচটি আসনেই কোনও অতিরিক্ত প্রার্থী না থাকায় সোমবারই জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। তৃণমূলের পক্ষে রাজীব কুমার, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয় সশরীরে উপস্থিত থেকে সার্টিফিকেট নেন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) দিল্লিতে থাকায় তাঁর হয়ে শংসাপত্র গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সংসদের উচ্চকক্ষে বিজেপি বিরোধী লড়াইয়ে এবার দুঁদে পুলিশ অফিসার থেকে শুরু করে আইন বিশেষজ্ঞ ও সেলিব্রিটিদের মিলিয়ে এক শক্তিশালী ‘চতুর্ভুজ’ (Quadrilateral) সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বাংলার পাঁচ প্রতিনিধি এখন দিল্লির দরবারে সরব হওয়ার অপেক্ষায়।


