জনসভা করতে মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো! প্রস্তুতিতে তৎপর পুলিশ প্রশাসন
Connect with us

ভাইরাল খবর

জনসভা করতে মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো! প্রস্তুতিতে তৎপর পুলিশ প্রশাসন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বেজে গিয়েছে নির্বাচনের দামামা (Poll bugle)। এই আবহে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঝড় তুলতে এবার মালদহে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৪ এপ্রিল মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে একটি মেগা জনসভা (Public meeting) করার কথা রয়েছে তাঁর।

মানিকচক ব্লকের এনায়েতপুর ফুটবল ময়দানে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। শনিবার এই সভার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা (Security arrangement) খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন মালদহের জেলা পুলিশ সুপার (SP) অনুপম সিং-সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, জনসভার জন্য এই ময়দানটি সম্পূর্ণ উপযুক্ত (Suitable) রয়েছে।

এদিন পুলিশ কর্তাদের পাশাপাশি তৃণমূলের জেলা ও স্থানীয় নেতৃত্বও সভাস্থল ঘুরে দেখেন। সভার প্রস্তুতি ও লোকসমাগম সামলানোর পরিকল্পনা (Planning) নিয়ে দলীয় স্তরে আলোচনাও সারা হয়েছে। মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাই-ভোল্টেজ প্রচার সভা জেলা রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement