রাজ্যের খবর
পুত্র শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়
নিউজ ডেস্ক, ১১জুন : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন একদা বিশ্বস্থ সেনাপতি মুকুল রায়।এদিন তৃণমূল ভবনে মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়কে সাথে নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন৷
উল্লেখ্য ২০১৭ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে বিজপি-তে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারও কয়েক বছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও (Subhrangsu Roy) তৃণমূল ছাড়েন। তবে একুশের নির্বাচনে চেনা জমিতেও হারের পর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে বুঝিয়েছিলেন, বিজেপিতে বীতশ্রদ্ধ শুভ্রাংশু। অবশেষে প্রায় চার বছর পর ঘরে ফেরলেন মুকুল রায়। শুক্রবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। পিতাপুত্রের প্রত্যাবর্তনে আরও চাঙ্গা ঘাসফুল শিবিরও। তাঁকে ‘ঘরের ছেলে’ বলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৬৭ বছর বয়সে ফের রাজনৈতিক কেরিয়ারে নতুন ধাপে পা রাখলেন মুকুল। এবার নতুন দায়িত্ব নেওয়ার পালা। তৃণমূলে যোগদানের পর তিনি বললেন, ”বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা।”
