সমস্যা এড়াতে ৩১ শে মার্চের মধ্যে ব্যাংকের গুরুত্বপূর্ণ এই কাজটি সেরে ফেলুন
Connect with us

রাজ্যের খবর

সমস্যা এড়াতে ৩১ শে মার্চের মধ্যে ব্যাংকের গুরুত্বপূর্ণ এই কাজটি সেরে ফেলুন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ নভেম্বর : আগামী ৩১ শে মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান এবং আধার কার্ড সংযুক্তিকরণের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার ৷ এই সংযুক্তিকরণ না করলে আপনার ব্যাংক একাউন্টে বন্ধ হয়ে যেতে পারে বলেও আর্থিক লেনদেন। উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় সরকার ৩১ শে ডিসেম্বরের মধ্যে প্যান এবং আধার কার্ড সংযুক্তিকরণ নির্দেশ দিয়েছিল।

কিন্তু অনেকেই নিজ নিজ অ্যাকাউন্টের সঙ্গে প্যান এবং আধার কার্ড সংযুক্তিকরণ করেননি। তার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংকগুলোকে এই কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন৷ আগামী ৩১ শে মার্চের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি৷ মূলতঃ যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ প্রয়োজন, সে অ্যাকাউন্টে প্যান কার্ড সংযুক্তিকরণ করতে হবে এবং যে সমস্ত অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, সেই অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ড বাধ্যতামূলকভাবে লিংক করাতে হবে। ৩১ শে মার্চের পর এই গুরুত্বপূর্ণ কাজ না করা হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন করা সম্ভব নাও হতে পারে৷ স্বাভাবিকভাবেই যারা এখনও পর্যন্ত ব্যাংকের সাথে আধার লিঙ্ক অথবা প্যান কার্ডের লিঙ্ক করান নি, তারা অবিলম্বে কাজটি করে ফেলুন৷ নইলে সমস্যা বাড়তে পারে।

Continue Reading
Advertisement