ভোটের মুখে মাস্টারস্ট্রোক! প্রার্থীদের ‘লাস্ট মিনিট টিপস’ দিতে বিশেষ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

ভোটের মুখে মাস্টারস্ট্রোক! প্রার্থীদের ‘লাস্ট মিনিট টিপস’ দিতে বিশেষ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলা বৈশাখ পেরোতেই দোরগোড়ায় কড়া নাড়ছে নির্বাচন। প্রথম দফার ভোটগ্রহণের হাতে আর মাত্র দিন দশেক সময়। এই চূড়ান্ত মূহূর্তে ভোটযুদ্ধের ময়দানে নামার আগে প্রার্থীদের ‘লাস্ট মিনিটস সাজেশন’ (Last Minutes Suggestion) দিতে মঙ্গলবার রাতে এক হাইভোল্টেজ ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ তৃণমূলের সমস্ত প্রার্থী, সাংসদ এবং বর্ষীয়ান নেতৃত্বদের নিয়ে ভিডিও কনফারেন্সে (Video Conference) বসবেন তিনি। মূলত প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী রণকৌশল (Election Strategy) সাজিয়ে দেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য। একইসঙ্গে বর্তমানে আইপ্যাক (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারির ঘটনাটিকেও প্রচারের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিতে পারেন অভিষেক। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ (Political Conspiracy) হিসেবে জনগণের দরবারে তুলে ধরার নির্দেশ দিতে পারেন দলের এই শীর্ষ নেতা।

ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে প্রচারের পারদ চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে কোচবিহারের জনসভা এবং ময়নাগুড়িতে রোড শো (Road Show) শেষে কলকাতায় ফিরেই তিনি এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। শাসক শিবিরের কাছে বর্তমানে উত্তরবঙ্গই মূল ‘পাখির চোখ’ (Target)। তাই ভোটের ঠিক এক সপ্তাহ আগে প্রচারের ঝাঁজ এবং কর্মীদের মনোবল বাড়াতে কোনো ফাঁক রাখতে চাইছেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Second in Command)। নির্বাচনের প্রাক্কালে এই বৈঠক থেকে অভিষেক নতুন কী বার্তা দেন, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement