গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক মহিলা সহ ৩ জন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক মহিলা সহ ৩ জন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৭ মার্চ : মাদক দ্রব্য পাচার রোধে সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ। কয়েক বস্তা গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়লো এক মহিলা সহ ৩ জন।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বালুরঘাটের প্রবেশপথ রঘুনাথপুরের কাছে নাকা চেকিংয়ের সময় একটি বোলোরো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৩৩ কেজি। ঘটনায় গাড়ির চালক সহ দুই পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিল্টু দাস, আশুতোষ সেন এবং ইশিতা বোস মন্ডল। প্রথম দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মহিলার বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। উদ্ধার হওয়া গাজা কোথা থেকে কেনা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।