এবারে ঘাসফুলে যোগ দিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা
Connect with us

রাজনীতি

এবারে ঘাসফুলে যোগ দিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : শাসক থেকে বিরোধী, নির্বাচনকে সামনে রেখে সব দলেই যোগদান পর্ব অব্যাহত। তবে রাজনৈতিক দলগুলিতে তারকা যোগ লক্ষ্যনীয়। ২১ এর বিধানসভার দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ মার্চের শেষেই অনুষ্ঠিত হবে প্রথম দফার নির্বাচন।

বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বহু তারকা যোগ দিয়েছেন ঘাস শিবিরে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ব্রাত্য বসু এদিন দলীয় পতাকা তুলে দেন অভিনেত্রীর হাতে।এদিন যোগদানের পর অভিনেত্রী বলেন, “১০ বছর ধরে সঙ্গে ছিলাম।আজ অফিশিয়ালি দলে যোগ দিলাম। মমতা বন্দোপাধ্যায় সুযোগ করে দিয়েছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আশা করি সেটা পালন করব। মানুষের সেবা করব। সঠিক সময় এসেছে, বাংলার মানুষের ইচ্ছা প্রকাশ করার। “প্রার্থী হওয়ার জন্যই কি তৃণমূলে যোগদান এই নিয়ে তৈরী হয়েছে জল্পনা। তবে অভিনেত্রী জানিয়েছেন দল চাইলে প্রার্থী হতে তাঁর আপত্তি নেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তীরা এর আগে, বর্ষীয়ান অভিনেতা দীপংকর দে, ভরত কল, সৌরভ দাস, পিয়া সেনগুপ্ত, কৌশানি, ‘বাহামণি’ খ্যাত রণিতা, সৌপ্তিক, ‘জলনূপুর’ খ্যাত লাভলি-সহ একঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সম্প্রতি।

Continue Reading
Advertisement