শিক্ষা
মধ্য শিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন বিজ্ঞপ্তিতে ভুল? সঠিক রুটিন কবে পাবে পরীক্ষার্থীরা
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে এবং প্রতিদিন একটি করে পত্র নেওয়া হবে সকাল ১০.৪৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকবে।
উপরের দেওয়া ছবিটি মধ্যশিক্ষা পর্ষদ এর দেওয়া নোটিস যা টাইপোগ্রাফিক্যাল ভুল।
তবে পর্ষদের এই বিজ্ঞপ্তি ঘিরেই উঠেছে প্রশ্ন। কারণ, বিজ্ঞপ্তিতে ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) পরীক্ষা হলেও পরদিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারিকে ‘শুক্রবার’ হিসাবে উল্লেখ করা হয়েছে, যা স্পষ্টতই একটি ক্যালেন্ডার বিভ্রাট। সাধারণ ক্যালেন্ডার অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ২০২৬ যদি হয় বুধবার, তাহলে ১২ ফেব্রুয়ারি পড়ে বৃহস্পতিবার, শুক্রবার নয়। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ধন্দ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষা ২০২৬: ঘোষণা করা হলো তারিখ ও বিষয়ভিত্তিক পরীক্ষার রুটিন
পর্ষদের তরফে এখনো পর্যন্ত এই ভুলের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সংশোধন বা বিবৃতি প্রকাশ করা হয়নি। যদিও অভিজ্ঞ মহলের মতে, এটি স্পষ্টত একটি টাইপোগ্রাফিক্যাল ভুল এবং পর্ষদ শীঘ্রই সংশোধিত রুটিন প্রকাশ করবে।
পরীক্ষার্থীদের এই মুহূর্তে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সঠিক সময়সূচি প্রকাশ পেলেই তাঁরা তা জানতে পারেন এবং প্রস্তুতির ক্ষেত্রে বিভ্রান্ত না হন। শিক্ষা দপ্তরের একাংশ মনে করছেন, এত বড় পরীক্ষার সূচিতে এমন ভুল থাকা যথেষ্ট দুঃখজনক এবং দ্রুত সংশোধন না হলে তা পড়ুয়াদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।
সঠিক রুটিন প্রকাশের বিষয়ে পর্ষদের তরফে খুব শিগগিরই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পরীক্ষার্থীদের উচিত বিভ্রান্ত না হয়ে মূল তারিখগুলির ওপর নজর রেখে প্রস্তুতি চালিয়ে যাওয়া।
