ভোটে ফের রক্তাক্ত হল বাংলার মাটি
Connect with us

রাজ্যের খবর

ভোটে ফের রক্তাক্ত হল বাংলার মাটি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৭ মার্চ : বাংলার ভোটে রাজনৈতিক হিংসা ও খুনোখুনির ট্রাডিশন অব্যাহত বিধানসভা ভোটেও। শনিবার ভোট শুরুর প্রথম দিনই পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশিয়াড়িতে বাড়ির উঠোন থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ।

 

তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব কেশিয়াড়ির বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। ঘটনার খবর পেয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।স্থানীয় সূত্রে খবর, কেশিয়াড়ির বেগমপুরে মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মী শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ না ফেরায় থানায় খবর দেয় তাঁর পরিবার। এদিন সকালে মঙ্গল সোরেনের আত্মীয় জানান, দুশ্চিন্তা হচ্ছিল, তাই রাতভর না ফেরায় থানায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু সকালের বাড়ির উঠোনেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে কাজিয়া শুরু হয়েছে। কেশিয়াড়ি (Keshiyari) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোনালি মুর্মূর অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল কর্মীরা মঙ্গলকে খুন করে বাড়ির সামনে উঠোনে ফেলে রেখে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসে’র অভিযোগ তুলেছেন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Continue Reading
Advertisement