সুনীতা ও বুচকে ফেরাতে মহাকাশে পাড়ি মাস্কের রকেটের! জানুন
Connect with us

বিশ্বের খবর

সুনীতা ও বুচকে ফেরাতে মহাকাশে পাড়ি মাস্কের রকেটের! জানুন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: খুশির খবর দিল নাসা। প্রতীক্ষার অবসান ঘটলো। গত বছর থেকে মহাশূন্যে বন্দি রয়েছেন দুই নভোচর। সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি মাস্কের রকেটের। গত দুদিন ধরে কখনও খারাপ আবহাওয়ার কারণে আবার কখনও যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশে যাওয়ার অভিযান বাতিল করতে হয় নাসা ও মাস্কের সংস্থা স্পেস এক্সকে।

কিন্তু, এবার ঘটলো প্রতীক্ষার অবসান। অবশেষে খুশির খবর দিল নাসা। দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল এলন মাস্কের মহাকাশযান। বিশ্বের অন্যতম বৃহত মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-হামাসের সমর্থনে বিক্ষোভ, ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল আমেরিকার

তাতে আরও চার মহাকাশচারী আছেন। তারা সবাই আন্তর্জাতিক স্পেস স্টেশনের আইএসএস। সমস্ত জটিলতা কাটিয়ে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবী ফিরিয়ে আনতেই এই মহাকাশযানকে উৎক্ষেপণ করা হল। আজ শনিবার ভারতীয় সময় সাড়ে চারটের কিছু পড়ে ইলন মাস্কের সংস্থার তৈরি মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

Advertisement
ads

গত বছর থেকে মহাশূন্যে বন্দি রয়েছেন সুনিতা ও বুচ। তাদেরকে দেশে ফেরাতে বন্ধু এলেন মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই আর্জি আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ক্রু-১০ মিশন।

আরও পড়ুন-৮ দিনের লড়াই শেষে মৃত্যু মাগুরার ধর্ষিতা নাবালিকার

Continue Reading
Advertisement