পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকস্তব্ধ দেশ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা
Connect with us

দেশের খবর

পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকস্তব্ধ দেশ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় অ্যাথলেটিক্সের কিংবদন্তি পিটি উষার (PT Usha) স্বামী ভি শ্রীনিবাসন (V Srinivasan) শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষরক্ষা করতে পারেননি।

পরিবারের সদস্যদের মতে, ভোররাতে আচমকা লুটিয়ে পড়েন ভি শ্রীনিবাসন। তাঁর কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতার (Chronic Illness) কথা আগে জানা যায়নি। আকস্মিক এই প্রয়াণে পরিবার ও ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে গভীর শোক।

কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মী ভি শ্রীনিবাসন দীর্ঘদিন ধরে পিটি উষার জীবনের নীরব শক্তি (Silent Support) হিসেবে পরিচিত ছিলেন। ট্র্যাকের লড়াই থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব—ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)-এর প্রেসিডেন্ট হওয়া কিংবা রাজ্যসভায় (Rajya Sabha) মনোনয়ন—উষার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে থেকেছেন তিনি। প্রচারের আলো থেকে দূরে থাকলেও, উষার সাফল্যের ভিত গড়তে তাঁর অবদান ছিল অপরিসীম।

ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ফোনে পিটি উষার সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। ক্রীড়াজগৎ ও রাজনৈতিক মহল থেকেও একের পর এক শোকবার্তা আসছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement