রাজনীতি
শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় পদ্ম শিবির!
নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর করা মন্তব্য নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের সংখ্যালঘু নেতা-কর্মীদের মধ্যে।
বিরোধী দলনেতা শুভেন্দুর মন্তব্য ছিল, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যতগুলো মুসলিম বিধায়ক আছেন অর্থাৎ তৃণমূলের যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলবো। বিজেপি সূত্রে দাবি, নির্দিষ্ট এক সম্প্রদায়কে আক্রমণ করে বিরোধী দলনেতার এমন মন্তব্যে হতাশ দলেরই নেতা-কর্মীরা । কার্যত বিজেপির সংখ্যালঘু নেতাদের অভিযোগ, শুভেন্দুর অধিকারীর এমন হুঁশিয়ারিতে দলেরই ক্ষতি হচ্ছে বলে।
আরও পড়ুন – নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা, কাকে বসানো হল দায়িত্বে?
বিরোধী দলনেতার এমন মন্তব্যে বিধানসভার বাইরে থাকা বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মণ্ডল সভাপতি তারক সাহা বলেছেন, শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে সংখ্যালঘু ভোটের কোনো প্রয়োজন নেই।
কোনও রাজনৈতিক নেতা এধরনের কথা বলতে পারেন না।
শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে দলের নানা মহলে ক্ষোভ ছড়িয়েছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি কথা বলতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এর পাশাপাশি শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করেছেন। অন্যদিকে শুভেন্দুর এধরণের করা মন্তব্যে খুশি নয় বিজেপি নেতা দিলীপ ঘোষও।
আরও পড়ুন – দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!
