কলকাতা হাইকোর্টে IPAC মামলা খারিজ! ED কিছুই বাজেয়াপ্ত করেনি, যা নেওয়ার মমতাই নিয়েছেন
Connect with us

ভাইরাল খবর

কলকাতা হাইকোর্টে IPAC মামলা খারিজ! ED কিছুই বাজেয়াপ্ত করেনি, যা নেওয়ার মমতাই নিয়েছেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপ্যাক (IPAC) কাণ্ডে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূলের (TMC) মামলা খারিজ হয়ে গেছে। মামলাটি ইডি (ED) –র বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল, আইপ্যাক কর্ণধার প্রতীকের (Prateek Jain) বাড়ি ও অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি (Documents) বাজেয়াপ্ত করা হয়েছে।

কিন্তু ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু (ASG SV Raju) আদালতে অন রেকর্ড জানান, “প্রতীকের লাউডন স্ট্রিট (Loudon Street) ফ্ল্যাট ও সল্টলেক (Salt Lake) অফিস থেকে ED কিছুই বাজেয়াপ্ত করেনি। যা নথি বাজেয়াপ্ত হয়েছে, তা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।”

এই মন্তব্যে তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী (TMC Lawyer Maneka Guruswami) আংশিক আশ্বস্ত হন। কলকাতা হাইকোর্ট মামলাটি আপাতত স্থগিত (Adjourned) রাখে এবং বলেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চলাকালীন এখানে শোনানি হওয়া যাবে না।

আইপ্যাকের তল্লাশি (ED Raid) চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ (Police) ও কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। দেখা যায়, প্রতীকের বাড়ি থেকে সবুজ ফাইল (Green File) হাতে নিয়ে বের হচ্ছেন মমতা।

Advertisement
ads

হাইকোর্টের সিদ্ধান্তে বলা হয়েছে, যেহেতু ED কোনও নথি বাজেয়াপ্ত করেনি, তাই রাজনৈতিক নথি সংরক্ষণের আবেদন গ্রহণযোগ্য নয়। মামলাটি খারিজ করা হয়েছে। ED যে মামলা দায়ের করেছে, সেটি সুপ্রিম কোর্টে চলমান এবং আপাতত স্থগিত রাখা হয়েছে।

Continue Reading
Advertisement