আর্থিক প্রতারনার মামলায় প্রাক্তন ব্লক টি এম সি সভাপতির আগাম জামিনের আবেদন খারিজ আদালতে
Connect with us

উত্তর দিনাজপুর

আর্থিক প্রতারনার মামলায় প্রাক্তন ব্লক টি এম সি সভাপতির আগাম জামিনের আবেদন খারিজ আদালতে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৬ অক্টোবর : আর্থিক প্রতারনা মামলায় রায়গঞ্জ ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি রজত ঘোষের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এণ্ড সেশন জাজ কোর্ট। উল্লেখ্য রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার এক ব্যাবসায়ীর সঙ্গে আর্থিক প্রতারনার অভিযোগ ওঠে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত ঘোষের বিরুদ্ধে।

এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন তপন দে নামে ঐ ব্যাবসায়ী। অভিযোগের ভিত্তিতে রজত বাবুর বিরুদ্ধে আর্থিক প্রতারনার মামলা শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আদালতে আদালতে আইনজীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রজতবাবু। কিন্তু শুক্রবার সেই আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে দেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এণ্ড সেশন জাজ অজয় কুমার গুপ্তা। সরকারী আইনজীবী স্বরুপ বিশ্বাস বলেন,” আইন জীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন রজতবাবু। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত সেই আবেদন খারিজ করে দেন। তার বিরুদ্ধে আর্থিক প্রতারনা সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে।” এদিনের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় রজত বাবুর কাছে হাইকোর্টে আবেদন করা ছাড়া বিকল্প কোনো পথ রইলো না। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন,” ব্যাবসায়ীর কাছ থেকে আর্থিক প্রতারনার বিষয়টি জানতে পেরেছি। পুলিশের কাছে অভিযোগ হয়েছে। একটা সময় জেলাস্তরের এক শীর্ষ নেতার প্রশ্রয়ে রজতবাবুর উত্থান হয়েছিলো। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ও রয়েছে। কিন্তু পরবর্তীতে তাকে দল থেকে বের করে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস কোনপ্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। রজতবাবু বর্তমানে তৃণমূল কংগ্রেসের কেউ নন। আইন আইনের পথেই চলবে।

Continue Reading
Advertisement ads