আনন্দপুর অগ্নিকাণ্ড: ২৬ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে ১৮ পরিবারের হাতে ফিরল প্রিয়জনের দেহাংশ
Connect with us

ভাইরাল খবর

আনন্দপুর অগ্নিকাণ্ড: ২৬ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে ১৮ পরিবারের হাতে ফিরল প্রিয়জনের দেহাংশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের নাজিরাবাদ এলাকার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire accident) ২৬ দিন পর অবশেষে কাটল অনিশ্চয়তা। নিখোঁজ (Missing) ২৭ জনের মধ্যে শনাক্ত হওয়া ১৮ জনের দেহাংশ তাঁদের শোকাতুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতার কাঁটাপুকুর মর্গে (Morgue) এদিন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

গত ২৬ জানুয়ারি ভোররাতে ঘটে যাওয়া সেই ট্র্যাজেডির পর থেকে নিখোঁজদের হদিস মিলছিল না। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া (Administrative process) শেষে ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে ১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে নরেন্দ্রপুর থানায় জড়ো হন এবং পরে সেখান থেকে মর্গে গিয়ে প্রিয়জনের দেহাবশেষ সংগ্রহ করেন। মৃতদের অধিকাংশই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, অনেকেই অভাবের তাড়নায় গুদামে কাজ করতে এসেছিলেন। যেমন নিরঞ্জন মণ্ডল হারিয়েছেন তাঁর ১৮ বছর বয়সী পুত্র ও ভাইকে। যদিও এখনও ৯টি দেহাংশ শনাক্ত (Identification) করা সম্ভব হয়নি, যার ফলে সেই পরিবারগুলোর অপেক্ষা আরও দীর্ঘ হলো। প্রশাসন ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার পক্ষ থেকে ইতিমতেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য (Financial assistance) দেওয়া হয়েছে। তবে প্রিয়জনকে হারানোর শোকের কাছে এই সাহায্য কেবলই এক সান্ত্বনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement