গল্পকার থেকে চলচ্চিত্রকার— শার্লকের স্রষ্টা আর্থার কোনান ডয়েলকে নিয়ে হলিউডে পরিচালক সৃজিত
Connect with us

বিনোদন

গল্পকার থেকে চলচ্চিত্রকার— শার্লকের স্রষ্টা আর্থার কোনান ডয়েলকে নিয়ে হলিউডে পরিচালক সৃজিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঘরের কোণে মৃদু আলো, হাতে শার্লক হোমসের (Sherlock Holmes) বই— পাতার পর পাতা উলটে এক বিস্ময়কর জগতে (World of Imagination) হারিয়ে যাওয়া কিশোরের মনে তখন জেগে উঠেছিল গল্প বলার প্রথম স্বপ্ন (Dream of Storytelling)। বহু বছর পর সেই শৈশবের অনুপ্রেরণাই ফিরছে এক নতুন রূপে (New Form)।

বাংলা সিনেমার অন্যতম সফল পরিচালক (Director) সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবার পা রাখছেন হলিউডে (Hollywood)। তাঁর আসন্ন ইংরেজি ছবি ‘Elementary, My Dear Holmes’–এ তিনি থাকছেন পরিচালক এবং সহ–প্রযোজক (Co-producer) — দুই ভূমিকাতেই।

২০২৭ সালে শুরু হবে এই ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনার (British–Indian Co-production) শুটিং (Shooting)। ছবিটি ঘিরে রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের (Sir Arthur Conan Doyle) বহুমুখী জীবন— লেখক (Writer), চিকিৎসক (Physician), মানবতাবাদী (Humanist)— সব দিকই উঠে আসবে একসঙ্গে।

সঙ্গে থাকছে তাঁর অমর সৃষ্টি শার্লক হোমসের (Sherlock Holmes) ছায়া, যিনি আজও জনপ্রিয় সংস্কৃতির (Popular Culture) প্রতীক।
গল্পের বিন্যাসে থাকবে অভিনবত্ব— বাস্তবের ডয়েল এবং কল্পনার হোমস একসূত্রে (Threaded Together) গাঁথা হবে ন্যায়বিচার (Justice), সত্যের অনুসন্ধান (Search for Truth) ও মানবিকতার (Humanity) গল্পে।

Advertisement
ads

পরিচালকের কথায়, “এই ছবি কেবল জীবনী নয় (Not Just a Biopic)— এটি এক সংলাপ (Conversation), যেখানে আমি কথা বলছি আমার শৈশবের সেই কিশোরের সঙ্গে, যে একদিন হোমসের পাতায় খুঁজে পেয়েছিল কল্পনার জাদু (Magic of Imagination)।”

এই ছবির প্রযোজনায় (Production) সৃজিতের সংস্থা ‘Matchcut Productions’–এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযোজক শাহনাব আলমের (Shahnawaz Alam) সংস্থা ‘Invisible Thread’
রহস্য (Mystery), বুদ্ধি (Intellect) এবং মানবিকতার সূক্ষ্ম সুরে বোনা (Woven) এই সিনেমা আন্তর্জাতিক পরিসরে (Global Stage) সৃজিতের নতুন এক অধ্যায় খুলতে চলেছে।

ঘোষণার (Announcement) মুহূর্তে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রির (British Film Industry) একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব— বিএফআই (BFI – British Film Institute)-এর বোর্ড অব গভর্নর্স সদস্য মণিকা চাড্ডা (Monika Chadda), আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাগনিয়েস্কা মুডি (Agnieszka Moody), এবং আর্কাইভ বিভাগের প্রধান আরিকে ওকে (Arike Oke)।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের (British Council) চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন (Briony Hanson) ও বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার–কিয়ান (Miranda Gower-Qian)।

Advertisement
ads
Continue Reading
Advertisement