‘সেফসি বিষ্ণু’ জাহাজে ভয়াবহ ! ইরানের ‘সুইসাইড বোট’ হামলায় মৃত ভারতীয় নাবিক
Connect with us

ভাইরাল খবর

‘সেফসি বিষ্ণু’ জাহাজে ভয়াবহ ! ইরানের ‘সুইসাইড বোট’ হামলায় মৃত ভারতীয় নাবিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী সংঘাতের (Conflict) আঁচ এবার আছড়ে পড়ল গভীর সমুদ্রে। ইরাকের খোর আল জুবাইর বন্দর (Khor Al Zubair Port) সংলগ্ন জলসীমায় ইরানের ‘সুইসাইড বোট’ বা আত্মঘাতী নৌকার হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাবিক (Indian Seafarer)। মার্শাল আইল্যান্ডসের পতাকা লাগানো মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘সেফসি বিষ্ণু’ (Safesea Vishnu) লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।

সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, প্রায় ৪ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল (Crude Oil) নিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। অগ্নিকাণ্ডের ফলে সমুদ্রের জলে তেল ছড়িয়ে পড়ার (Oil Spill) আশঙ্কা দেখা দিয়েছে। জাহাজে থাকা বাকি ২৭ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করে ইরাকের বসরা (Basra) শহরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাহাজ সংস্থা ‘সেফসি’ ভারত সরকারের (Indian Government) কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, বিশ্বের সামুদ্রিক কর্মীবাহিনীর (Global Maritime Workforce) ১৫ শতাংশই ভারতীয়, তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি আজ ১৩ দিনে পদার্পণ করল। এর মধ্যেই ৩ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) সংসদে জানিয়েছেন, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নিখোঁজ ভারতীয়দের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
ads

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) এই সংঘাতের জন্য আমেরিকার ‘যুদ্ধোন্মাদ নীতি’কে দায়ী করেছেন। অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সচেষ্ট হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে স্পষ্ট করেছেন যে, ইরাকের জলসীমা (Waters) বা ভূখণ্ড যেন প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের কাজে ব্যবহৃত না হয়।

Continue Reading
Advertisement