উত্তর দিনাজপুরে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু সাপে কামড়ে
Connect with us

রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু সাপে কামড়ে

Dipa Chakraborty

Published

on

উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জের (Raiganj) দক্ষিণ কসবা (Dakshin Kasba) গ্রামে এক মর্মান্তিক ঘটনা। সাপের (Snake) কামড়ে মৃত্যু হলো প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড় আদরী সরকার (Adori Sarkar)-এর। বয়স মাত্র ২৩ বছর। পরিবারের দাবি, রবিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর পায়ে সাপ কামড় দেয়।

প্রথমে মনে হয়েছিল ইঁদুর (Mouse) কামড়েছে। কিন্তু কিছুক্ষণ পর মাথা ঘোরা (Dizziness) ও বমি (Vomiting) শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Raiganj Medical College & Hospital)-এ নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আদরী ফুটবল খেলায় জেলা (District) ও রাজ্য (State) স্তরে বহু সাফল্য অর্জন করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ভক্ত বিশ্বাস (Bhakta Biswas) বলেন, “ও আমাদের এলাকার গর্ব ছিল, অসংখ্য জায়গায় খেলে পুরস্কার এনেছে। এমনভাবে চলে যাবে ভাবতেই পারছি না।”

সোমবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তাঁর ময়নাতদন্ত (Postmortem) সম্পন্ন হয়। মৃতের দাদা আনন্দ সরকার (Ananda Sarkar) জানান, “সাপে কামড়ানোর প্রায় এক ঘণ্টা পরে আমাদের জানায়। তখনই জানায় মাথা ঘুরছে আর বমি হচ্ছে। তড়িঘড়ি হাসপাতালে এনেও বাঁচাতে পারলাম না।”

Advertisement
ads

এই ঘটনায় গোটা এলাকায় শোক নেমে এসেছে। ফুটবলের মাঠে যাঁর গতি ও দক্ষতা সবাইকে মুগ্ধ করেছিল, তিনি আজ আর নেই।

Continue Reading
Advertisement