রাজ্যের খবর
“টাকা আমি দিয়েছি, উদ্বোধন আমি করবো!” খড়্গপুরে ক্ষোভের মুখে দিলীপ
নিউজ ডেস্ক: খড়্গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে এলাকাজুড়ে। রাস্তা উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলার প্রশ্নে মেজাজ হারালেন দিলীপ ঘোষ।
অভিযোগ, বিজেপি নেতা দিলীপ ঘোষ বিক্ষোভকারী ওই মিহিলাকে বাপ বলে সম্মোধন করেন প্রাক্তন বিজেপি সাংসদ। প্রতিবাদে বিজেপি নেতার গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা। চরম বিক্ষোভের পরেও, নিজের বক্তব্যে অনড় বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
এদিন শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখে এক মহিলা প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না আপনাকে।
ব্যাস, মহিলার এই প্রশ্নে মেজাজ হারান বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাল্টা বিজেপি নেতা বলেন, টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়, ভিখারি পার্টি নয়। দিলীপের এই উত্তরে বিরক্ত হন মহিলা, পাল্টা তিনি প্রশ্ন করেন, আপনি বাপ তুলে কেন কথা বলছেন? বিজেপি নেতা জোর গলায় বলেন, চোদ্দ পুরুষ তুলবো। মহিলা বলেন, কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? দিলীপ বলেন, বেশি ন্যাকামি করছে, কথা বললে গলা টিপে দেব।
আরও পড়ুন – তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর বোমাবাজি, উদ্ধার ২ তাজা বোমা
এরপর বাকবিতণ্ডার শেষে মহিলারা বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এই প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, আমি দিয়েছি টাকা। তাই আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।
বিজেপি নেতা আরও বলেছেন, দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। হিম্মত হয় কীকরে? ৫০০ টাকার চাকর-রা কিছু করতে দেয় না আর শুধু ঘেউ ঘেউ করে। এদিকে দিলীপের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। বিজেপি নেতা দিলীপ ঘোষের অশোভনীয় মন্তব্যে শোরগোল রাজনীতিতে। প্রাক্তন বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দায় সরব রাজ্যের শাসক শিবির।
আরও পড়ুন – শশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে নিয়োগ দুর্নীতিতে রেহাই জামাইয়ের! বাদ পড়লো নাম
