রায়গঞ্জ শহরে একের পর এক পুকুর ভরাট, জেলা শাসককে চিঠি দিলেন সাংসদ কার্তিক পাল
Connect with us

Uncategorized

রায়গঞ্জ শহরে একের পর এক পুকুর ভরাট, জেলা শাসককে চিঠি দিলেন সাংসদ কার্তিক পাল

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে পুকুর ভরাটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সরব হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। শহরবাসীর একাংশ এই বিষয়ে তার কাছে লিখিত অভিযোগ জমা দিলে, তা গুরুত্ব সহকারে গ্রহণ করে তিনি জেলা শাসককে চিঠি দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

চিঠিতে সাংসদ উল্লেখ করেন, রায়গঞ্জ শহর একটি পুরনো এবং ঐতিহ্যবাহী জনপদ। এখানে বেশ কিছু ঐতিহ্যবাহী পুকুর এখনও আছে যা শুধু পরিবেশ রক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বহু ধর্মীয় ও সামাজিক উৎসবেরও অংশ। কিন্তু কিছু অসাধু প্রোমোটার বা গোষ্ঠী নানা অজুহাতে রাতের অন্ধকারে এই পুকুরগুলি ভরাট করে ফেলছে। ফলে শহরের পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি মানুষের দীর্ঘদিনের সংস্কৃতি ও জীবনযাপনও আক্রান্ত হচ্ছে।

তিনি চিঠিতে উল্লেখ করেছেন বিভিন্ন ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ পুকুরের কথ, এবং অন্যান্য আরও ঐতিহাসিক জলাশয়।

সাংসদ কার্তিক পাল জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন—

Advertisement
ads ads
  • প্রতিটি উল্লেখযোগ্য পুকুরকে নথিভুক্ত করে সরকারি ভাবে তালিকাভুক্ত করা হোক।

  • পরিবেশ আইন মোতাবেক পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

  • জনসচেতনতা বৃদ্ধির জন্য শহরে প্রচার চালানো হোক।

তিনি বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও আনবেন বলে জানিয়েছেন।

Continue Reading
Advertisement ads