ভাইরাল খবর
বাজেট অধিবেশন থেকেই সাংসদদের জন্য কড়া নিয়ম! সংসদে দেরি মানেই হাজিরা কাটা
ডিজিটাল ডেস্কঃ দেশের সংসদ (Parliament) আরও আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। লোকসভায় (Lok Sabha) সাংসদদের হাজিরা (Attendance) নথিভুক্ত করার নিয়মে আসছে আমূল পরিবর্তন। চলতি বাজেট অধিবেশন (Budget Session) থেকেই চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল হাজিরা ব্যবস্থা। এর ফলে দেরিতে এলে যেমন হাজিরায় কোপ পড়বে, তেমনই প্রভাব পড়তে পারে সাংসদদের বেতন ও দৈনিক ভাতায় (Daily Allowance)।
লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, নতুন নিয়মে সাংসদ সংসদে প্রবেশ করলেই হাজিরা গণ্য হবে না। নিজের নির্দিষ্ট আসনে বসার পরই ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত হবে। এতদিন সংসদের বাইরে রেজিস্টারে সই করেই হাজিরা দেওয়া যেত, যার সুযোগ নিয়ে অনেকে অধিবেশনে অংশ না নিয়েই হাজিরা দিতেন। সেই পদ্ধতির অবসান ঘটছে।
নয়া ব্যবস্থায় যদি কোনও সাংসদ দেরিতে আসেন বা হট্টগোলের কারণে সংসদ মুলতুবি (Adjournment) হয়ে যায়, সেক্ষেত্রে সেদিনের হাজিরা গণ্য নাও হতে পারে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট সাংসদ।
এদিকে সংসদের বক্তৃতা অনুবাদে (Speech Translation) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) ব্যবহারের কথাও জানিয়েছেন স্পিকার। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই ব্যবস্থায় অনুবাদের নির্ভুলতা ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ভবিষ্যতে আধঘণ্টার মধ্যেই সংসদের কার্যবিবরণী (Proceedings) অনলাইনে আপলোড করার লক্ষ্য নেওয়া হয়েছে।
