মহিলা ক্রিকেটে নজির স্মৃতি মান্ধানার, ওডিআই বিশ্বকাপে সাফল্যের পুরস্কার দিল বিবিসি
Connect with us

খেলার খবর

মহিলা ক্রিকেটে নজির স্মৃতি মান্ধানার, ওডিআই বিশ্বকাপে সাফল্যের পুরস্কার দিল বিবিসি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেটে খুশির জোয়ার। দেশের তারকা ওপেনার (opener) তথা সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা জিতলেন ২০২৫ সালের ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ (BBC Indian Sportswoman of the Year) খেতাব। গত বছর ভারতের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) জয়ে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হলো।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে (Australia tour) থাকায় স্মৃতি নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে পুরস্কারটি গ্রহণ করেন মা স্মিতা মান্ধানা। ভিডিও বার্তায় স্মৃতি জানান, “বিশ্বকাপে দেশের হয়ে অবদান রাখতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের (proud) বিষয়।” লিয়েন্ডার পেস ও অঞ্জু ববি জর্জের মতো কিংবদন্তি বিচারকদের বিচারে স্মৃতিকে এই সেরার শিরোপা দেওয়া হয়।

একই মঞ্চে উদীয়মান প্রতিভা (emerging talent) হিসেবে পুরস্কৃত হয়েছেন দাবার তরুণ গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ। পাশাপাশি ‘স্টার পারফরমার’ হিসেবে সম্মানিত হয়েছে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অনবদ্য সাফল্য পাওয়া দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলও। অন্যদিকে, অপ্রচলিত খেলায় বাধার প্রাচীর ভাঙায় ‘চেঞ্জমেকার অফ দ্য ইয়ার’ হয়েছে ভারতীয় মহিলা আইস হকি দল। বিবিসি নিউজের সিইও (CEO) জোনাথন মনরো জানান, এই অ্যাথলিটদের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প বিশ্বের দরবারে পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর।

Advertisement
ads
Continue Reading
Advertisement