বিশ্বকাপ জয়ের পর নতুন ইনিংস! বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা, পাত্র কে জানেন?
Connect with us

খেলার খবর

বিশ্বকাপ জয়ের পর নতুন ইনিংস! বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা, পাত্র কে জানেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশকে বিশ্বকাপ (World Cup) জয় করানোর পর এবার জীবনের নতুন ইনিংস (New Innings) শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) সহ-অধিনায়ক (Vice-Captain) স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বলিউডের (Bollywood) জনপ্রিয় সুরকার (Music Composer) পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই ‘ক্রিকেট সেনসেশন’ (Cricket Sensation)।

শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর, মহারাষ্ট্রের (Maharashtra) সাংলি (Sangli)-তেই বিয়ের পিড়িতে বসবে সহ-অধিনায়ক (Vice-Captain) তথা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মুম্বইতে জন্ম হলেও সাংলিই স্মৃতির ক্রিকেট জীবনের সূতিকাগার (Cricket Nursery)। এখান থেকেই তাঁর ক্রিকেট জীবনের শুরু, এখানেই ব্যাট হাতে প্রথম অনুশীলন। স্কুলজীবনও কেটেছে সাংলির মাধননগরে (Madhan Nagar)।

বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন স্বয়ং পলাশ মুছল। ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) স্মৃতির সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন— “খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের (Indore) পুত্রবধূ (Daughter-in-law) হতে চলেছেন।”

Advertisement
ads

উল্লেখ্য, এই জুটির সম্পর্কের সূত্রপাত ২০২৪ সালে একটি ইনস্টাগ্রাম (Instagram) পোস্টের মাধ্যমে। সেই সময় থেকেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে একাধিক ইভেন্টে (Events)।

ক্রিকেট মাঠে স্মৃতি মান্ধানা নিজের দক্ষতা ও সংযমের (Composure) জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিপক্ষে তাঁর ৫৮ বলে ৪৫ রানের ইনিংস ভেঙে দেয় মিতালি রাজের (Mithali Raj) রেকর্ড। ৪৩৪ রানের দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে ওঠেন ভারতের সর্বোচ্চ রানকারী মহিলা ব্যাটসম্যান (Top Run-scorer)।

দেশকে বিশ্বকাপ এনে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন স্মৃতি। ক্রিকেট ও সুরের জগতে এবার মিলবে প্রেমের সুর (Melody of Love)!

Advertisement
ads
Continue Reading
Advertisement