এসআইআর আতঙ্ক কাটল, CAA আবেদনে একমাসে ভারতীয় নাগরিক হলেন বাংলাদেশি দম্পতি
Connect with us

রাজ্যের খবর

এসআইআর আতঙ্ক কাটল, CAA আবেদনে একমাসে ভারতীয় নাগরিক হলেন বাংলাদেশি দম্পতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সিএএ (CAA) কার্যকর হওয়ার পর কেন্দ্র পরিষ্কার জানিয়েছিল—বাংলাদেশি মুসলিম ছাড়া অন্য সব ধর্মের (religions) মানুষ আবেদন করলে নাগরিকত্ব পাবেন। সেই ঘোষণা অনুযায়ী আবেদন করেছিলেন নদিয়ার এক বাংলাদেশি দম্পতি। মাত্র একমাসের মধ্যেই তাঁদের হাতে পৌঁছে গেছে ভারতের নাগরিকত্বের শংসাপত্র (citizenship certificate)। এসআইআর (SIR) চলার মধ্যে এই নথি পাওয়া তাঁদের মনে এনেছে স্বস্তি।

জানা যায়, বাংলাদেশে কট্টরপন্থীদের অত্যাচারের কারণে লাতুরাম সিকদার ও পদ্ম সিকদার কয়েক বছর আগে বাধ্য হয়ে বেআইনি পথে ভারতে প্রবেশ করেন। তারপর আশ্রয় নেন নদিয়ার তাহেরপুরের কামগাছি জয়পুরে। এখানে এসে তাঁরা অবৈধ উপায়ে আধার কার্ড (Aadhaar Card)-ও তৈরি করেছিলেন।

এরমধ্যেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর, চলছে ভোটার লিস্ট (voter list) পুনর্বিবেচনার কাজ। কমিশনের নিয়ম—২০০২ সালের তালিকায় নিজের বা পরিবারের কারও নাম না থাকলে জটিলতায় পড়তে হতে পারে। এই আতঙ্কে অনেকে যেমন দুশ্চিন্তায়, তেমনই উদ্বেগ চেপে বসেছিল লাতুরাম ও পদ্মর মনেও, কারণ তাঁদের নাম ২০০২ সালের তালিকায় থাকার প্রশ্নই ছিল না।

অতঃপর তাঁরা সিএএ-তে আবেদন করেন। তথ্য অনুযায়ী, অক্টোবরে আবেদন করার পর ১৯ নভেম্বরই পান নাগরিকত্বের নথি। দম্পতির দাবি, এখন তাঁদের আর বাংলাদেশি বলে তাড়ানোর ভয় নেই।

Advertisement
ads

লাতুরাম বলেন, “অত্যাচারের মুখে এক কাপড়েই দেশ ছাড়তে হয়েছিল। এসআইআর নিয়ে ভয় ছিল। কিন্তু কেন্দ্র কথা রেখেছে। সিএএ-তে আবেদন করেছিলাম, এখন নাগরিকত্বের নথি হাতে পেয়েছি।”

রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি জানান, “অতঙ্কের কিছু নেই। এই দম্পতি নাগরিকত্ব পেয়েছেন, ভবিষ্যতে আবেদনকারীরাও পাবেন।”

Advertisement
ads
Continue Reading
Advertisement