নথিতে বাবার নাম ভুলে SIR আতঙ্কে মৃত্যু, পূর্ব মেদিনীপুরে চরম উদ্বেগ
Connect with us

ভাইরাল খবর

নথিতে বাবার নাম ভুলে SIR আতঙ্কে মৃত্যু, পূর্ব মেদিনীপুরে চরম উদ্বেগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে SIR (Special Intensive Revision) আতঙ্কে ফের মৃত্যু (Death) ঘটেছে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার রামনগর (Ramnagar)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ সিরাজ (Siraj) নথিতে (Documents) বাবার নামের বানান (Spelling) ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন। এর পর আচমকা বুকে ব্যথা (Chest Pain) অনুভব করেন। তাকে দিঘা (Digha) হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু (Death) হয়।

রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri) জানিয়েছেন, সিরাজ দীর্ঘদিন জাপানে (Japan) ছিলেন। সম্প্রতি রামনগরের গোবরার (Gobara) বাড়িতে ফিরে এসআইআর-এর (SIR) জন্য নথি যাচাই করছিলেন। বাবা নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভোগার পর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ (Police) জানিয়েছে, আচমকা বুকে ব্যথা (Chest Pain) অনুভব করার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা (Initial Treatment) দেওয়া হয়। অবস্থা জটিল হওয়ায় কাঁথি (Kanthi) হাসপাতালে রেফার করা হলেও পৌঁছানোর আগেই মৃত্যুর (Death) কোলে ঢলে পড়েন তিনি।

Advertisement
ads

স্মরণযোগ্য,  রাজ্যে SIR ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তারপর থেকেই সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক (Fear) দেখা দিয়েছে। একাধিক ব্যক্তি ইতিমধ্যে আত্মহত্যা (Suicide) করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারবার আশ্বস্ত করেছেন, ভয়ের (Fear) কোনও কারণ নেই। একজনের নাম বাদ পড়লেও বৃহত্তর আন্দোলনের (Mass Protest) সম্ভাবনা নেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement