বিসিসিআই ঘোষণা ভারত এ দলের স্কোয়াড, বৈভব সূর্যবংশী পেলো সুযোগ
Connect with us

খেলার খবর

বিসিসিআই ঘোষণা ভারত এ দলের স্কোয়াড, বৈভব সূর্যবংশী পেলো সুযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় এ দলের (India A Team) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সি (15-year-old) বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এছাড়াও চন্দননগরের (Chandannagar) অভিষেক পোড়েল (Abhishek Porel) দলে সুযোগ পেয়েছেন। দলের অধিনায়ক (Captain) হয়েছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। সহঅধিনায়ক (Vice-Captain) হিসেবে দায়িত্ব পেলেন নমন ধীর (Naman Dheer)

আগামী রাইজিং স্টারস এশিয়া কাপ (Rising Stars Asia Cup) শুরু হচ্ছে ১৪ নভেম্বর (14 November) থেকে দোহা (Doha) তে। বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে।

ভারত এ দলের সম্পূর্ণ স্কোয়াড (India A Squad):

প্রিয়াংশ আর্য (Priyansh Arya), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), নেহাল ওয়াধেরা (Nehal Wadhera), নমন ধীর (Naman Dheer – সহঅধিনায়ক), সূর্য্যশ শেডগে (Suryash Shedge), জিতেশ শর্মা (Jitesh Sharma – অধিনায়ক, উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (Abhishek Porel – উইকেটরক্ষক), রমনদীপ সিং (Ramandeep Singh), হর্ষ দুবে (Harsh Dube), আশুতোষ শর্মা (Ashutosh Sharma), যশ ঠাকুর (Yash Thakur), গুরজাপনীত সিং (Gurjapneet Singh), বিজয় কুমার ব্যশাক (Vijay Kumar Baisak), যুধবীর সিং চরক (Yudhbir Singh Charkha), সুয়শ শর্মা (Suyash Sharma)।

স্ট্যান্ডবাই (Standby) খেলোয়াড়রা: গুরনুর সিং ব্রার (Gurnoor Singh Brar), কুমার কুশাগ্র (Kumar Kushagra), তনুশ কোটিয়ান (Tanush Kotian), সমীর রিজভি (Sameer Rizvi), শেখ রশিদ (Sheikh Rashid)।

Advertisement
ads ads

ম্যাচ সূচি (Match Schedule):

  • গ্রুপ পর্যায়ে ভারতের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর (14 November) – বিরোধী: ইউএই এ (UAE A)

  • দ্বিতীয় ম্যাচ ১৬ নভেম্বর (16 November) – বিরোধী: পাকিস্তান এ (Pakistan A)

  • শেষ গ্রুপ ম্যাচ ১৮ নভেম্বর (18 November) – বিরোধী: ওমান এ (Oman A)

  • সেমিফাইনাল (Semifinal) ২১ নভেম্বর (21 November)

  • ফাইনাল (Final) ২৩ নভেম্বর (23 November)

ভারত এ দলের গ্রুপে আছে পাকিস্তান এ (Pakistan A), সংযুক্ত আরব আমিরাত এ (UAE A) ও ওমান এ (Oman A)। অপর গ্রুপে আছে বাংলাদেশ এ (Bangladesh A), শ্রীলঙ্কা এ (Sri Lanka A), আফগানিস্তান এ (Afghanistan A) এবং হংকং এ (Hong Kong A)।

Continue Reading
Advertisement ads