ভাইরাল খবর
SIR-এর আবহে জন্ম প্রমাণপত্র নেই? সহজে পাবেন ডিজিটাল কপি
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে ভোটার তালিকার (Voter List) নিবিড় পরিমার্জন (Enumeration) বা SIR শুরু হয়েছে। বাড়ি বাড়ি ভোটারদের তথ্য যাচাই করতে আসবেন BLO। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের কোনও সমস্যা নেই। কিন্তু যাদের নাম নেই, তাদের নির্দিষ্ট তথ্য প্রমাণ (Proof) দিতে হবে এবং Enumeration Form পূরণ করতে হবে।
নির্বাচন কমিশন (Election Commission) প্রধানভাবে যে তথ্যটি দেখতে চায়, তা হল বার্থ সার্টিফিকেট (Birth Certificate) বা জন্ম প্রমাণপত্র। অনেকের কাছে জন্ম প্রমাণপত্র না থাকায় চিন্তার সৃষ্টি হয়েছে।
নতুন জন্ম সার্টিফিকেট কিভাবে পাবেন?
ভারতের আইন ও Civil Registration System অনুযায়ী, প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
-
শহরে জন্ম হলে: পুরসভার অফিস (Municipal Office) বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সার্টিফিকেট পাওয়া যায়।
-
গ্রামাঞ্চলে জন্ম হলে: মহকুমা শাসকের (Sub-Divisional Officer) অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নথি জমা দিলে বার্থ সার্টিফিকেট পাওয়া যায়।
-
হাসপাতাল থেকে: জন্ম রেজিস্ট্রেশন ফর্ম হাসপাতালেই দেওয়া হয়।
-
অনলাইন রেজিস্ট্রেশন: crsorgi.gov.in-এ ফর্ম পাওয়া যায়।
বাড়িতে জন্ম হলে কী করতে হবে?
-
MBBS চিকিৎসক, গ্রাম পঞ্চায়েত বা কাউন্সিলরের মাধ্যমে শিশুর নাম, জন্ম তারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ ফর্ম জমা দিতে হবে।
-
এক বছর পরে জন্ম রেজিস্ট্রেশন করতে চাইলে জেলাশাসক (District Magistrate) যাচাই করবেন।
প্রয়োজনীয় নথি:
-
মা-বাবার পরিচয়পত্র (Aadhaar Card, Voter Card বা অন্য সরকারি ID)
-
বিবাহের শংসাপত্র (যদি বিবাহিত হন)
-
ঠিকানার প্রমাণ
-
হলফনামা (Affidavit)
-
পুরনো বার্থ সার্টিফিকেট বা ফটোকপি, পোলিও কার্ড ইত্যাদি
ডিজিটাল বার্থ সার্টিফিকেট (Digital Birth Certificate)
-
যাদের জন্ম ১৯৯৯ সালের অক্টোবরের পরে বা সার্টিফিকেট পঞ্চায়েত/পৌরসভা থেকে ইস্যু হয়েছে, তা ডিজিটাল করা সম্ভব।
-
১৯৮৭ সালের আগে জন্ম, তার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে।
-
প্রক্রিয়া: আসল সার্টিফিকেট ও মা-বাবার ID নিয়ে Form A পুরসভা বা পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে।
-
হারানো জন্ম শংসাপত্র থাকলে পুলিশে ডায়েরি (FIR) করার পরে ফটোকপি দিয়েও ডিজিটাল কপি পাওয়া যায়।
এভাবে ভোটার তালিকা যাচাই (SIR) চলাকালীন জন্ম প্রমাণপত্রের অভাবও সহজে পূরণ করা সম্ভব।
