‘ধর্মের নামে পাপের কারবার!’— কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে রাস্তায় শতাধিক মহিলা
Connect with us

ধর্ম

‘ধর্মের নামে পাপের কারবার!’— কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে রাস্তায় শতাধিক মহিলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধর্মের ছদ্মবেশে লুকিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ। যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজ (Kartik Maharaj)-এর বিরুদ্ধে নবগ্রাম (Nabagram) থানার সামনে প্রতিবাদে ফেটে পড়েন এলাকার শতাধিক মহিলা। হাতে ঝাঁটা নিয়ে তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন— “এই সমাজে ধর্মের নামে অপকর্ম আর বরদাস্ত করা হবে না!”

সকালে থানার সামনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। মহিলাদের দাবিতে উঠে আসে ফাঁসির মতো কঠোর শাস্তির স্লোগান— “কার্তিক মহারাজের গ্রেফতার চাই”, “ধর্মের নামে অপরাধ বন্ধ হোক”! তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই ওই আশ্রমের আড়ালে অসামাজিক কাজকর্ম চালিয়ে আসছিলেন অভিযুক্ত মহারাজ।

এক বিক্ষোভকারী বলেন, “যাঁরা ধর্মের আশ্রয় দেন, তাঁরাই যদি এই ধরনের অপকর্মে লিপ্ত থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা চাই, এমন অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।”

আরও পড়ুনঃ ‘তৃণমূলের ছত্রছায়ায় গণধর্ষণ!’ কলেজে দাদাগিরি, পুলিশের নীরবতা, চাঞ্চল্যকর অভিযোগ অগ্নিমিত্রার

Advertisement
ads ads

জানা গেছে, ইতিমধ্যেই নবগ্রাম থানায় একটি FIR দায়ের হয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এক আধিকারিক বলেন, “দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।”

তবে আশ্রম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে একে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র’ বলেই দাবি করেছে। তাদের বক্তব্য, কার্তিক মহারাজ কোনও অনৈতিক কাজে জড়িত নন।

তবুও স্থানীয় মহিলাদের ক্ষোভ প্রশমিত হয়নি। অনেকেই বলছেন, “FIR হয়েছে, কিন্তু অভিযুক্ত কেন এখনও বাইরে? আমরা নজর রাখছি— দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বড় হবে।”

স্বর তুলেছে নবগ্রাম— ধর্ম নয়, এবার চাই ন্যায়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads