দুর্ঘটনা
আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৭, প্রয়াত ন্যাসকার তারকা গ্রেগ বিফেল
ডিজিটাল ডেস্কঃ ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) আমেরিকায় (USA)। উত্তর ক্যারোলিনা (North Carolina)-র স্টেটসভিল বিমানবন্দর (Statesville Airport) সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট জেট (Private Jet) ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার (NASCAR) ড্রাইভার গ্রেগ বিফেল (Greg Biffle)। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও দুই সন্তানও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট নাগাদ বিমানটি স্টেটসভিল বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। কিন্তু টেক অফের (Take-off) কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক বা আবহাওয়াজনিত সমস্যার কারণে বিমানটি ফের রানওয়ের দিকে ফিরে আসার চেষ্টা করে। জরুরি অবতরণ (Emergency Landing) করতে গিয়ে সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি, কালো ধোঁয়ায় (Black Smoke) ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দরের কর্মী, পুলিশ (Police), দমকল (Fire Brigade) ও উদ্ধারকারী দল (Rescue Team)। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানটিতে মোট সাতজন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৫৫ বছর বয়সি গ্রেগ বিফেল, তাঁর স্ত্রী ক্রিস্টিনা, কন্যা এমা (১৪) এবং পুত্র রাইডার (৫)। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া (Bad Weather) এর জন্য দায়ী হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট মার্কিন বিমান নিরাপত্তা সংস্থা (Aviation Authority)। ন্যাসকার জগতের এক জনপ্রিয় মুখের এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।


