ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ফুটবলপ্রেমীদের ক্যালেন্ডারে এখন বড় করে দাগ কাটা এক তারিখ—২২ অক্টোবর। কারণ, সেদিন গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) মুখোমুখি হবে এফসি গোয়া (FC Goa) এবং সৌদি ক্লাব আল নাসের (Al Nassr)। AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-র ড্র ঘোষণার পর থেকেই এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। মূলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) খেলতে আসবেন কি না, তা নিয়েই কৌতূহল আরও বেড়েছে।
গত ১৫ অগস্ট ড্র হওয়ার পর পরদিনই AFC সূচি প্রকাশ করে। সেই অনুযায়ী এ বার ভারতের দুটি দল লড়াইয়ে নামছে। গ্রুপ C-তে মোহনবাগান (Mohun Bagan), আর গ্রুপ D-তে রয়েছে এফসি গোয়া। গোয়ার গ্রুপেই আল নাসের থাকায় তারকা সমাবেশ দেখার সম্ভাবনা প্রবল।
এফসি গোয়ার সূচি (Group D):
-
১৭ সেপ্টেম্বর: এফসি গোয়া বনাম আল জ়াওয়ারা এসসি (Al Zawraa SC)
-
১ অক্টোবর: এফসি ইস্তিকলোল (Istiqlol) বনাম এফসি গোয়া
-
২২ অক্টোবর: এফসি গোয়া বনাম আল নাসের
-
৫ নভেম্বর: আল নাসের বনাম এফসি গোয়া
-
২৬ নভেম্বর: আল জ়াওয়ারা এসসি বনাম এফসি গোয়া
-
২৪ ডিসেম্বর: এফসি গোয়া বনাম এসসি ইস্তিকলোল
মোহনবাগানের সূচি (Group C):
-
১৬ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম আহাল FC (Ahal FC)
-
৩০ সেপ্টেম্বর: সেফান এসসি (Sefan SC) বনাম মোহনবাগান
-
২১ অক্টোবর: আল হুসেইন (Al Hussein) বনাম মোহনবাগান
-
৪ নভেম্বর: মোহনবাগান বনাম আল হুসেইন
-
২৫ নভেম্বর: আহাল FC বনাম মোহনবাগান
-
২৩ ডিসেম্বর: মোহনবাগান বনাম সেফান এসসি
ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর—পুরো চার মাস জুড়ে চলবে দুই ভারতীয় ক্লাবের এশীয় লড়াই। তবে সব নজর এখন গোয়ার ২২ অক্টোবরের ম্যাচে। ফুটবলবিশ্ব অপেক্ষা করছে—ভারতের মাটিতে কি তবে দেখা যাবে রোনাল্ডোকে?