তৃণমূল নেতার ভাইপোর হাতে রেফারি আক্রান্ত, আইনগত পদক্ষেপের দাবি বিরোধীদের
Connect with us

ভাইরাল খবর

তৃণমূল নেতার ভাইপোর হাতে রেফারি আক্রান্ত, আইনগত পদক্ষেপের দাবি বিরোধীদের

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মেদিনীপুরে ফুটবল মাঠে এমন এক কাণ্ড ঘটল, যা দেখে স্তম্ভিত খেলাপ্রেমীরা। চলতি একটি স্থানীয় ফুটবল ম্যাচে গোল নিয়ে বিতর্কের জেরে রেফারিকে (Referee) মারধর করেন শাসক দলের এক নেতার ভাইপো। অভিযুক্ত যুবক রাজা খাঁ (Raja Khan) মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ (Soumen Khan)-এর ভাইপো। ঘটনার ভিডিও (Viral Video) দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, যা ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ভাইরাল ফুটেজে দেখা যায়, সাদা জামা পরিহিত রাজা খাঁ রেফারির দিকে ঝাঁপিয়ে গিয়ে আচমকাই পেটে লাথি মারেন। মুহূর্তে মাঠে বিশৃঙ্খলা ছড়ায়। পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই শাসক শিবিরে অস্বস্তি বেড়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ভিডিও প্রকাশ্যে এনে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘‘এটাই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি। রেফারিকে আক্রমণ করা মানে গণতন্ত্রের রেফারিকে আক্রমণ করা।’’ তিনি আরও দাবি করেন, আক্রান্ত রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ের হওয়ায় এসসি/এসটি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Advertisement
ads ads

Advertisement
ads ads

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, ‘‘রেফারির উপর আক্রমণ অগ্রহণযোগ্য। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ জেলা নেতৃত্বও পরিষ্কার জানিয়ে দিয়েছে, খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাঁর ওপর হামলা ফৌজদারি অপরাধ।

অভিযুক্তর কাকা তথা পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ নিজেও ভাইপোর কাজের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘যে অন্যায় করবে, তাকে শাস্তি পেতেই হবে। সে আমার আত্মীয় হলেও রেহাই পাবে না।’’

পশ্চিমবঙ্গ রেফারি অ্যাসোসিয়েশনও (West Bengal Referee Association) কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে ফুটবল মাঠে ঘটনার জেরে মেদিনীপুরে রাজনৈতিক রঙ গাঢ় হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads