বিধানসভা ভোটে লড়তে চান রিঙ্কু! বিজেপি দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ-পত্নীর
Connect with us

ভোটের খবর

বিধানসভা ভোটে লড়তে চান রিঙ্কু! বিজেপি দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ-পত্নীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে রেখে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রিঙ্কু মজুমদার। বিজেপির (BJP) সল্টলেক দলীয় দপ্তরে (Salt Lake party office) নিজের জীবনপঞ্জি (CV) জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় দপ্তরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত এক কর্মীর হাতে সেই জীবনপঞ্জি তুলে দেন রিঙ্কু।

জানা গিয়েছে, তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন—মেদিনীপুর শহর (Medinipur), বীজপুর (Bijpur) এবং নিউটাউন (New Town)। জমা দেওয়া জীবনপঞ্জিতে নিজের রাজনৈতিক (political) ও সামাজিক (social) কর্মকাণ্ডের বিস্তারিত উল্লেখ করেছেন তিনি। সেখানে দাবি করেছেন, তৃণমূল স্তর (grassroot level) থেকে সংগঠনের কাজে যুক্ত থাকার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন।

রিঙ্কু বলেন, “আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস। কিন্তু ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি এবং দলের কাজ করেছি। জীবনে ব্যক্তিগত ঝড় এসেছে, তবু মানুষের জন্য কাজ করার পরিকল্পনাই ছিল। সাংগঠনিক দায়িত্বও পালন করেছি। আমারও একটি রাজনৈতিক পরিচয় আছে, আমি লড়তে চাই, জিততে চাই।”

Advertisement
ads ads

সূত্রের দাবি, তাঁর এই পদক্ষেপ সম্পর্কে অবগত রয়েছেন দিলীপ ঘোষ নিজেও। ভোটের আগে বিভিন্ন দলে সিভি জমা দেওয়ার হিড়িকের মধ্যেই রিঙ্কুর এই উদ্যোগ রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

Continue Reading
Advertisement ads