বিশেষভাবে সক্ষমদের নিয়ে রসিকতায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সময় রায়না, পাঁচ ইউটিউবারকে ক্ষমা চাওয়ার নির্দেশ
Connect with us

ভাইরাল খবর

বিশেষভাবে সক্ষমদের নিয়ে রসিকতায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সময় রায়না, পাঁচ ইউটিউবারকে ক্ষমা চাওয়ার নির্দেশ

Dipa Chakraborty

Published

on

আবারও শীর্ষ আদালতের তিরস্কারের মুখে পড়লেন কমেডিয়ান ও ইনফ্লুয়েন্সার সময় রায়না। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর শো ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট (India’s Got Latent)-এর এক এপিসোড ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে কঠোর মন্তব্য করেন বিচারপতিরা। বিশেষভাবে সক্ষমদের নিয়ে রসিকতা করার অভিযোগে সময় রায়না-সহ পাঁচজন ইউটিউবারকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমএ কিউর ফাউন্ডেশন (SMA Cure Foundation)-এর আবেদনের ভিত্তিতেই এই মামলার শুনানি হয়। অভিযোগ উঠেছে, শোয়ের এক পর্বে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) রোগীদের চিকিৎসা নিয়ে বিদ্রূপ করেন সময়। শুধু তাই নয়, দৃষ্টিশক্তিহীন ও চোখের সমস্যায় ভুগছেন এমন মানুষদের নিয়েও কৌতুকের নামে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এই ঘটনায় বিপুন গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ার—এই চারজন ইউটিউবারও তাঁর সঙ্গে ছিলেন। আদালতের নির্দেশ, এঁদের প্রত্যেককেই প্রকাশ্যে, কোর্টরুমে এবং নিজেদের সোশ্যাল মিডিয়া (Social Media), ইউটিউব (YouTube) ও পডকাস্ট (Podcast) প্ল্যাটফর্মে ক্ষমা চাইতে হবে।

বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে— আদালতের নির্দেশ অমান্য করলে আর্থিক জরিমানা ধার্য করা হবে। কড়া ভাষায় আদালত মন্তব্য করে, “অন্যদের নিয়ে রসিকতা করার সময় সতর্ক থাকুন। বাকস্বাধীনতার নামে (Freedom of Speech) কোনও ব্যক্তির বা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অধিকার আপনাদের নেই।”

Advertisement
ads

উল্লেখ্য, এর আগেও ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট শো-কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বাবা-মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরে তিনি ও ওই এপিসোডে উপস্থিত অন্য ইউটিউবাররা আদালতের নির্দেশে ক্ষমা চান। এবার সময় রায়না ও তাঁর সহ-অভিনেতাদেরও একই নির্দেশ দিল শীর্ষ আদালত।

Continue Reading
Advertisement