চাকরির দাবিতে বিকাশভবনের সামনে অবস্থান, পাশে পড়ুয়ারাও
Connect with us

শিক্ষা

চাকরির দাবিতে বিকাশভবনের সামনে অবস্থান, পাশে পড়ুয়ারাও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার বিকাশভবনের সামনে জমায়েত হবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Unemployed Teachers), যাদের পাশে থাকবেন তাঁদের স্কুলের পড়ুয়ারা (Students)। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন চলবে অবস্থান মঞ্চে।

আন্দোলনের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, “চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত বিকাশভবনের সামনে অবস্থান চলবে, সঙ্গে বিদ্যালয়ের বাইরে পড়ানোর ব্যবস্থা চলবে।”

আরও পড়ুনঃ ছত্রপতি শিবাজি বিমানবন্দরে বোমা হামলার হুমকি, নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু

২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলের পর রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা স্কুলে পড়াতে পারবেন। পুলিশি লাঠিচার্জের পর এখন স্কুলের বাইরে শিক্ষার্থীদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

Advertisement
ads

শুক্রবার ‘ধিক্কার দিবস’ পালন করেছে শিক্ষকরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

শিক্ষকরা মনে করেন, যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া চলবে না, তাঁদের অধিকার প্রতিষ্ঠিত হবে তবেই আন্দোলন থামবে।

Continue Reading
Advertisement